বৈজ্ঞানিক কর্মকর্তা ২৮ জন। এখন একজনও নেই। অথচ তাদের হাতেই হয়েছে পদ্মা, যমুনা রেল, লালন শাহ ও পায়রা সেতুর মতো বড় অবকাঠামোর মডেল স্টাডি। কারিগরি পরীক্ষা-নিরীক্ষা তাদের হাতেই। ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের (আরআরআই) এই কর্মকর্তারাই দেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। কিন্তু জনবল সংকটে এবং জরাজীর্ণ অবকাঠামোয় জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠান এখন অস্তিত্ব সংকটে।
একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রাণ গবেষক ও বিজ্ঞানীরা। শুধু গবেষক নয়, অন্যান্য পদেও রয়েছে তীব্র জনবল সংকট। প্রতিষ্ঠ...