Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংসদ

সংসদে বিদায়ী সভায় অঝোরে কাঁদলেন মির্জা ফখরুল

  • ভোট চাইলেন তারেক রহমান
  • ৭০ অনুচ্ছেদ স্মরণ করিয়ে দিলেন চিফ হুইপ
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৯:৪৬
সংসদে বিদায়ী সভায় অঝোরে কাঁদলেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দলের সঙ্গে কার্যত শেষদিন পার করলেন রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে ভোটের আগের দিন সহকর্মীদের সামনে অঝোরে কেঁদেছেন তিনি। একপর্যায়ে বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই মহাসচিব।

মির্জা ফখরুল বললেন, ‘নেতাকর্মীদের সঙ্গে আমার সবসময় নিবিড় সম্পর্ক থাকবে। রাষ্ট্রপতি নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কোনো কাজ করব না।’

আজ বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

সভায় মির্জা ফখরুল যেমন  নিজে কেঁদেছেন, তেমনি তার আবেগঘন বক্তব্যে উপস্থিত সবাইও কেঁদে ফেলেন। আগামীর সময়কে এ তথ্য জানিয়েছেন সভায় উপস্থিত থাকা বিএনপির একাধিক সিনিয়র নেতা।


আরও পড়ুন

মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

১৯ আগস্ট ২০২৬


সভায় রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় চরম দুঃসময়ে দলের ঐক্য ধরে রাখতে মির্জা ফখরুলের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

বিকাল ৪টায় এই সভা শুরু হয়ে আধাঘণ্টার মতো চলে। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। সভায় বিএনপির ২৪৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৪৫ জন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত ধারণা দেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। একই সঙ্গে দলীয় সংসদ সদস্যদের সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলামের পক্ষে ভোট চান।


আরও পড়ুন

দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল এবার রাষ্ট্রের সর্বোচ্চ পদে

১৪ আগস্ট ২০২৬


সংসদ সদস্যদের চিফ হুইপ জানান, আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল ইসলাম নিজেও ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিষয়ে বলা আছে।

চিফ হুইপের পর বক্তব্য দেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতেই রাষ্ট্রপতি পদে মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে। বললেন, ‘তার (খালেদা জিয়া) কথা আজ বেশি মনে পড়ছে।’

এ সময় রাষ্ট্রপতি নির্বাচিত হলে সহকর্মীদের দারুণ মিস করবেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর২৩তম রাষ্ট্রপতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise