Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

বিএনপি কি একদলীয় শাসনের পথে? প্রশ্ন আখতারের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৯:২৯
বিএনপি কি একদলীয় শাসনের পথে? প্রশ্ন আখতারের

নসিপির সংসদ সদস্য আখতার হোসেন

জাতীয় সংসদে বিরোধী দলের নির্বাচনী এলাকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি জানতে চেয়েছেন, বিরোধী দলের আসনগুলোয় সরকারদলীয় সংরক্ষিত নারী এমপিদের সক্রিয় ভূমিকা দেওয়ার মাধ্যমে বিএনপি কোনো ধরনের একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে কি না।

আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এ প্রশ্ন তোলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এর আগে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করার সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান জানান, তিনি সম্প্রতি অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এলাকা হিসেবে পীরগঞ্জ ও মিঠাপুকুর সফর করেছেন। ওই সফরে স্থানীয় হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি এবং জনবল সংকট নিয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিষয়টি সামনে এনে আখতার হোসেন বললেন, সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্য যখন কোনো নির্দিষ্ট এলাকাকে নিজের ‘অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত’ এলাকা হিসেবে উল্লেখ করেন, তখন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তার দাবি, ওই এলাকায় বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে এমন বক্তব্যও শোনা গেছে যে, নির্বাচিত সংসদ সদস্যের চেয়ে সংরক্ষিত আসনের এমপিই সেখানে কার্যত বেশি ক্ষমতাবান।

তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল সংরক্ষিত নারী আসনের সদস্যদের কাউকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু সংসদে একজন সদস্য নিজেই অতিরিক্ত দায়িত্বের কথা বলেছেন। ফলে প্রকৃত অবস্থা কী, সেই দায়িত্বের সাংবিধানিক ভিত্তি কতটুকু এবং এর সীমারেখা কোথায়— তা স্পষ্ট করা প্রয়োজন।

আখতারের ভাষ্য, বিশেষ করে বিরোধী দলের প্রতিনিধিত্ব করা আসনগুলোয় সংরক্ষিত নারী এমপিদের সক্রিয় করা হলে রাজনৈতিক ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে। তিনি সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেন।

পরে ডেপুটি স্পিকারের আহ্বানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বললেন, সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য কোনো পৃথক ভৌগোলিক নির্বাচনী এলাকা নেই। সংবিধান অনুযায়ী তারা পুরো দেশের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশের যেকোনো স্থানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেন, সংবিধানের ৬৫ অনুচ্ছেদে জাতীয় সংসদের কাঠামো নির্ধারণ করা হয়েছে। সেখানে ৩০০টি সাধারণ আসনের পাশাপাশি ৫০টি সংরক্ষিত নারী আসনের বিধান রয়েছে। সাধারণ আসনের সদস্যরা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থেকে নির্বাচিত হলেও সংরক্ষিত নারী সদস্যদের ক্ষেত্রে এমন কোনো সীমানা প্রযোজ্য নয়।

আখতার হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব