Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

চিফ প্রসিকিউটর

বিদ্বেষমূলক নয়, শেখ হাসিনার এমন বক্তব্য প্রচারে বাধা নেই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৪:১৪
বিদ্বেষমূলক নয়, শেখ হাসিনার এমন বক্তব্য প্রচারে বাধা নেই

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচার করতে আইনি কোনো বাধা নেই। জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

৫ আগস্ট শেখ হাসিনা ভারতে যে বক্তব্য দেবেন সেটি প্রচার করা যাবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেছেন, ‘শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না। বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়?’

পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের বিষয়ে তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপিল করলে আইনগত অধিকার হিসেবে তা সরাসরি আপিল হিসেবে গ্রহণযোগ্য হয়। তবে কোনো পলাতক আসামির আপিল স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে— এমন বিধান আইনে নেই। পলাতক অবস্থায় আইনের বিশেষ সুবিধা পাওয়ার সুযোগও নেই।’

শেখ হাসিনার রায় কার্যকর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, তিনি (শেখ হাসিনা) দেশে ফিরলে বিদ্যমান আইন অনুযায়ী রায় কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। তিনি আপিল করার সুযোগ পেলে আপিল নিষ্পত্তির পর রায় বাস্তবায়ন হবে, আর আইনগতভাবে আপিলের সুযোগ না থাকলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি দেশে না ফেরা পর্যন্ত এ বিষয়ে আলোচনা অর্থহীন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই এগোচ্ছে বলে মনে করেন চিফ প্রসিকিউটর। গত এক থেকে দেড় বছরে ছয়টি মামলার বিচার শেষ হয়েছে, যা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। এরচেয়ে দ্রুত বিচার হলে সেই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, চলতি মাসেই আরও তিনটি মামলার রায় হতে পারে। এর মধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামলায় যুক্তিতর্কের শুনানি চলছে। মাহবুবুল আলম হানিফের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে এবং যেকোনো দিন রায় হতে পারে। এছাড়া যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের মামলায়ও শিগগিরই যুক্তিতর্ক শুরু হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলাসহ আরও কয়েকটি মামলা বিচারকার্যের শেষ পর্যায়ে।

মো. আমিনুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের ঘটনাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তদন্ত দ্রুত শেষ করে আগামী এক বছরের মধ্যে জুলাই-সংশ্লিষ্ট সব মামলার বিচার শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। একই সঙ্গে সারা দেশে সংঘটিত তিন হাজারেরও বেশি কথিত ক্রসফায়ার ও গুমের ঘটনাও তদন্তাধীন। কক্সবাজারের কাউন্সিলর একরামুল হক হত্যা এবং শাপলা চত্বরের ঘটনাসহ একাধিক মামলার বিচার শুরু হয়েছে। গুম ও ক্রসফায়ারের ১২টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে হাতে এসেছে এবং পর্যায়ক্রমে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করা হচ্ছে।

তার ভাষ্য, যেসব মামলায় দণ্ডিতদের অর্থদণ্ড বা সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ রয়েছে, সেগুলো কার্যকর করার প্রক্রিয়াও শুরু করা হবে। পলাতক আসামির ক্ষেত্রে কীভাবে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে দেশীয় আইন ও আন্তর্জাতিক বিধান পর্যালোচনা করা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেবল এখতিয়ারভুক্ত মামলারই বিচার হওয়া উচিত জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, যেসব মামলার বিচার নিম্ন আদালতে হওয়া উচিত, সেগুলো সেখানে পাঠানো হবে। তবে কোন মামলা ট্রাইব্যুনালের এবং কোনটি সাধারণ আদালতের এখতিয়ারভুক্ত— এটি নির্ধারণ অত্যন্ত জটিল বিষয়। এ ক্ষেত্রে স্বাধীন তদন্ত ও প্রসিকিউশনের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালচিফ প্রসিকিউটর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস