সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান
অনলাইন ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা দেন সেনাবাহিনী প্রধান।
সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এছাড়াও, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তার অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।




