মার্কিন রাষ্ট্রদূত
কূটনীতিকদের হাত ধরেই এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশি তরুণ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রপতি
ভবিষ্যৎ কূটনীতিকদের হাত ধরেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশি তরুণ কূটনীতিকদের সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রদূতের বক্তব্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং কূটনীতির মাধ্যমে দুই দেশের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।
আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারত্ব এগিয়ে নিতে ভবিষ্যৎ কূটনীতিকদের ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।
আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুদেশের একসঙ্গে কাজ করার সুযোগ নিয়ে আলোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত।



