Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

থানায় হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ২১:২৫
শেয়ার করুন:
থানায় হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা

ফাইল ছবি

গোপালগঞ্জের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের ওপর সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। আজ শনিবার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। হামলাকারীরা থানা ভবন ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি থানা চত্বরে থাকা পুলিশের ৯টি গাড়ি ও প্রায় ৩০টি মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় থানায় সংরক্ষিত পুলিশের নিজস্ব অস্ত্র এবং সাধারণ মানুষের জমা দেওয়া বেশ কিছু অস্ত্র লুট করা হয়। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় থানার অবকাঠামো, যানবাহন ও সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি অস্ত্র লুটের ঘটনা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর রাতে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত একটি হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু পুলিশ বাহিনীর ওপর আঘাত নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি। থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশের যানবাহন ও অস্ত্রশস্ত্রসহ সরকারি সম্পদ জনগণের জান-মাল রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হয়। এসব সম্পদ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়; বরং রাষ্ট্র ও জনগণের সম্পদ। ফলে এসব সম্পদ ভাঙচুর ও ধ্বংস করা মানে জনগণের নিরাপত্তাব্যবস্থাকে দুর্বল করা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে পুলিশের ওপর ৪৮৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চার পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশ সদস্যদের এভাবে হামলার শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ সদস্যদেরও জীবন, নিরাপত্তা ও আইনানুগ আত্মরক্ষার অধিকার রয়েছে।

সংগঠনটি বলেছে, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যা-ই হোক না কেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

অন্যদিকে, গত ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের পর সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার ওসি পুলিশ পরিদর্শক মো. বাবলুর রহমান খান। তার নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স মুকসুদপুর থানার অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে স্থানান্তর করেন।

এ ঘটনায় বাবলুর রহমান খানসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সাহসিকতা, বিচক্ষণতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। তাদের এ ভূমিকা পুলিশের অন্য সদস্যদের সাহস, মনোবল ও পেশাগত দায়বদ্ধতা বাড়াতে অনুপ্রেরণা জোগাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া দায়িত্ব পালনকালে সার্জেন্ট পুলিশ সদস্যদের ভিডিও ধারণ করে তা বিকৃতভাবে সম্পাদনা এবং বিভ্রান্তিকর তথ্য সংযোজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, গত ২ নভেম্বর চানখারপুলে সার্জেন্ট ফারজানা ইয়াসমিন ও আসাদ গেটে সার্জেন্ট মহিউদ্দিন, ২৯ সেপ্টেম্বর ৩০০ ফিট এলাকায় সার্জেন্ট শিহাব এবং ২৬ অক্টোবর ওয়ারী এলাকায় সার্জেন্ট কায়সার ভূঁইয়ার যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ধারণ ও অপপ্রচার চালানো হয়েছে। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সংশ্লিষ্ট সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যক্তিগত সম্মানহানি এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এসব ঘটনার নিন্দা জানিয়ে সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ সদস্যদের হয়রানি এবং তাদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিবৃতির শেষাংশে দেশের শান্তিপ্রিয় জনগণ, রাজনৈতিক ও সামাজিক নেতারা এবং সচেতন নাগরিকদের প্রতি সহিংসতা, গুজব ও উসকানি পরিহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন