Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এরদোয়ান-প্রধানমন্ত্রী বৈঠক সহযোগিতা হবে আরও গভীর

মাহবুব আলম লাবলু, তুরস্ক থেকে
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮
শেয়ার করুন:
এরদোয়ান-প্রধানমন্ত্রী বৈঠক সহযোগিতা হবে আরও গভীর

আন্তালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক - পিএমও

জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে তুরস্কের আন্তালিয়া সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকাল ৪টা ৩ মিনিটে পৌঁছানোর পর কয়েক ঘণ্টার মধ্যে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে তারেক রহমানের।

গতকাল মঙ্গলবার আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দ্বিপক্ষীয় এ বৈঠকে ঢাকা ও আঙ্কারার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ও মতবিনিময় করেছেন উভয় নেতা।

কপ৩১-এ রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় বৈঠক করেছেন বাংলাদেশ ও তুরস্কের সরকার ও রাষ্ট্রপ্রধান। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতির প্রশংসা করেন তিনি। একই সঙ্গে কপ৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান বাংলাদেশের সরকারপ্রধান।

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

বৈঠকে তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করার পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনার ওপর জোর দেন।

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বললেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ছাড়া এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত পুরো দুনিয়া। এ পরিস্থিতিতে প্রতিশ্রুতি নয়, পুরনো অঙ্গীকারের বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কঠিন বাস্তবতা সামনে রেখে তুরস্কের পর্যটননগরী আন্তালিয়ায় গত সোমবার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন— কপ৩১। দুই শতাধিক দেশের প্রতিনিধির অংশগ্রহণে সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আলোচনার কেন্দ্রে থাকছে জলবায়ু অর্থায়ন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর, গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ হ্রাস, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা। এতে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ নভেম্বর তার ভাষণ দেওয়ার কথা।

বিশ্লেষকরা বলেছেন, এবারের সম্মেলনের গুরুত্ব শুধু নতুন কোনো আন্তর্জাতিক ঘোষণা বা চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো প্রতিশ্রুত অর্থ ও প্রযুক্তিগত সহায়তা কতটা পাচ্ছে, সেটিই হবে বড় পরীক্ষা। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে কপ৩১ তাই জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ।

বিশ্লেষকদের ভাষ‍্য, বিশ্ব একদিকে ভয়াবহ বন্যা, ঘূর্ণিঝড়, দাবানল, খরা ও তাপপ্রবাহের মুখোমুখি। অন্যদিকে যুদ্ধ, জ্বালানি নিরাপত্তা এবং ভূরাজনৈতিক অস্থিরতা জলবায়ু সহযোগিতাকে কঠিন করে তুলছে।

প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে বড় বাধা

২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ সম্মেলনে ঐতিহাসিক জলবায়ু চুক্তি হয়। চুক্তির মূল লক্ষ্য ছিল বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার চেষ্টা চালানো। কিন্তু এক দশক পেরিয়ে গেলেও সে লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করতে পারেনি বিশ্ব। দেশগুলোর জাতীয় জলবায়ু পরিকল্পনা, নিঃসরণ কমানোর অঙ্গীকার এবং অভিযোজন কর্মসূচি থাকলেও বাস্তবায়নের ঘাটতি রয়ে গেছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, অপর্যাপ্ত বিনিয়োগ এবং উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্য পরিস্থিতিকে আরও জটিল করেছে।

জানা গেছে, জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ২০২৬ সালের এমিশন গ্যাপ রিপোর্টে বৈশ্বিক নিঃসরণ কমানোর ক্ষেত্রে আরও দ্রুত এবং কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বর্তমান নীতির ধারাবাহিকতা বজায় থাকলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যের অনেক ওপরে থাকার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় কপ৩১-এর অন্যতম লক্ষ্য হচ্ছে, প্যারিস চুক্তির অধীনে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা। বিশেষ করে জাতীয় জলবায়ু পরিকল্পনা বাস্তবায়ন, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং অভিযোজন সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।

জলবায়ু অর্থায়ন নিয়ে বাড়ছে অসন্তোষ

এবারের সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় জলবায়ু অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী উন্নত দেশগুলো। তারা উন্নয়নশীল দেশকে আর্থিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করলেও বাস্তবে প্রয়োজনীয় অর্থের প্রবাহ নিশ্চিত হয়নি।

বাংলাদেশের দাবি: ঋণ নয়, অনুদান চাই

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে সামান্য হলেও ভৌগোলিক অবস্থান, ঘনবসতি ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতি এখানে ব্যাপক। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা, তাপপ্রবাহ, লবণাক্ততা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকার মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ছে। এ বাস্তবতায় কপ৩১-এ বাংলাদেশের প্রধান দাবি পর্যাপ্ত, সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা। অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানো, ক্ষয়ক্ষতি তহবিলের কার্যকারিতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে ঢাকা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বললেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের মানুষের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রমে বৈশ্বিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবে বাংলাদেশ।

ঢাকার আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে— অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, নিঃসরণ হ্রাস, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং ন্যায্য জ্বালানি রূপান্তর। পাশাপাশি বাস্তুচ্যুতি, জীবিকা হারানো ও সাংস্কৃতিক ক্ষতির মতো অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলায়ও সহজলভ্য অর্থায়ন।

প্রধানমন্ত্রীর সফর, ১১-১২ নভেম্বর বিশ্বনেতাদের সম্মেলন

১১ ও ১২ নভেম্বর আন্তালিয়ায় অনুষ্ঠেয় বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন তিনি।

জাতিসংঘের প্রকাশিত সূচি অনুযায়ী, ১১ নভেম্বর আন্তালিয়া লিডার্স সামিট উদ্বোধন করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসেরও বক্তব্য দেওয়ার কথা। দুদিনব্যাপী এই অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা নিজ নিজ দেশের জলবায়ু অবস্থান তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, এলডিসি, জি৭৭ এবং সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বাংলাদেশের প্রতিনিধিদল। সম্মেলনস্থলে বাংলাদেশের পক্ষ থেকে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং পৃথক জুট প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের অভিযোজন অভিজ্ঞতা, জলবায়ু উদ্যোগ ও পাটের পরিবেশবান্ধব সম্ভাবনা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।

এরদোয়ানপ্রধানমন্ত্রীকপ৩১জাতিসংঘজলবায়ুতারেক রহমানতুরস্কবিনিয়োগজ্বালানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর