Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

কাল বসিলা থেকে চলবে ঈদের লঞ্চ, ভাড়া কমবে ১০ শতাংশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৯:৫১
কাল বসিলা থেকে চলবে ঈদের লঞ্চ, ভাড়া কমবে ১০ শতাংশ

সংগৃহীত ছবি

ঈদযাত্রায় চালু হতে যাচ্ছে বিশেষ লঞ্চ সেবা। ঢাকার সদরঘাটে যাত্রীচাপ কমাতে আগামীকাল রবিবার থেকে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট থেকে চালু হবে এই বিশেষ লঞ্চ সেবা।

আজ শনিবার ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় পরিদর্শনে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমন তথ্য জানিয়েছেন। সেই সঙ্গে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ ভাড়া কম নেওয়া হবে বলে জানানো হয়।

নিরাপত্তা ও টার্মিনাল ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করে প্রতিমন্ত্রী জানান, ‘একই সঙ্গে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম মূল্যে যাত্রী পরিবহন নিশ্চিত করা হয়েছে। প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়া তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন।’

‘ঈদযাত্রায় যাত্রী হয়রানি কমাতে ঈদের আগে ৫ দিন এবং পরে ৫ দিন ফ্রি কুলি সার্ভিস ও ট্রলি সেবার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য ক্যাডেটদের মাধ্যমে হুইলচেয়ার সেবা প্রদান করা হচ্ছে।’

তিনি জানান, ‘যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে টার্মিনালে যাত্রী ছাউনি, পর্যাপ্ত চেয়ার ও বিশ্রাম ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা রক্ষায় অতিরিক্ত জনবল নিয়োজিত করা হয়েছে এবং হকারদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। নৌকা ও ট্রলারের মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে যাত্রী ওঠা-নামা বন্ধে নৌপুলিশ ও কোস্ট গার্ডের তদারকি বৃদ্ধি করা হয়েছে।’

‘পাশাপাশি পন্টুনে নিরাপদে ওঠা-নামার সুবিধার্থে টার্মিনালের পূর্ব ও পশ্চিম পাশে দুটি নিচু স্টেপ পন্টুন স্থাপন করা হয়েছে। এ ছাড়া ওয়াচ টাওয়ার কন্ট্রোলরুমের মাধ্যমে লঞ্চের বোর্ডিং ব্যবস্থাপনা আধুনিক করা হয়েছে এবং টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে’, যোগ করেন তিনি।

ঈদের লঞ্চবসিলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise