হাম উপসর্গে নিভল আরও ২, মৃত বেড়ে ৭৪৭
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও দুই শিশুর। আর এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৯৪৬ জন। এ নিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮১৮ এবং ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ১৯৮ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৮ হাজার ৪১৯ জন।




