Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

শোল্ডারের ব্যথা : কখন প্রয়োজন আধুনিক চিকিৎসা

ডা. আনিসুর রহমান হাওলাদার
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৬:৫৩
শোল্ডারের ব্যথা : কখন প্রয়োজন আধুনিক চিকিৎসা

ডা. আনিসুর রহমান হাওলাদার—ফাইল ছবি

শোল্ডার বা কাঁধ মানবদেহের সবচেয়ে গতিশীল জয়েন্টগুলোর একটি। দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজে, যেমন- ভার বহন করা, পোশাক পরা, খেলাধুলা কিংবা কর্মক্ষেত্রের বিভিন্ন কাজে শোল্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শোল্ডারে ব্যথা বা নড়াচড়ায় সীমাবদ্ধতা দেখা দিলে তা শুধু শারীরিক অস্বস্তিই নয়, বরং একজন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও কর্মক্ষমতাকেও ব্যাহত করতে পারে।

শোল্ডারের ব্যথার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অনেকের ক্ষেত্রে বারবার শোল্ডার খুলে যাওয়া বা জয়েন্ট অস্থিতিশীল হয়ে পড়ার কারণে ব্যথা দেখা দেয়। আবার অনেক রোগী হাত নাড়ানোর সময় ব্যথা অনুভব করেন, ফলে দৈনন্দিন কাজকর্ম করা কঠিন হয়ে পড়ে। কিছু ক্ষেত্রে শোল্ডার ধীরে ধীরে শক্ত হয়ে যায় এবং হাত স্বাভাবিকভাবে নাড়ানো সম্ভব হয় না। এই অবস্থাকে সাধারণত ফ্রোজেন শোল্ডার বলা হয়। শুরুতে ওষুধ, বিশ্রাম এবং ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হলেও অনেক সময় এসব পদ্ধতিতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।

এ ধরনের জটিল সমস্যার আধুনিক সমাধানগুলোর মধ্যে অন্যতম হলো শোল্ডার আর্থ্রোস্কপি। এটি একটি উন্নত অস্ত্রোপচার পদ্ধতি, যেখানে বড় ধরনের কাটাছেঁড়া ছাড়াই ছোট ছিদ্রের মাধ্যমে ক্যামেরা ও বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে শোল্ডার জয়েন্টের ভেতরের সমস্যা শনাক্ত ও চিকিৎসা করা হয়। এই পদ্ধতিতে অস্ত্রোপচারের ক্ষত ছোট হয়, ব্যথা কম থাকে এবং রোগী তুলনামূলক দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

বারবার শোল্ডার খুলে যাওয়া, দীর্ঘদিনের ব্যথার কারণে খেলাধুলা বা স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি হওয়া কিংবা ফ্রোজেন শোল্ডারের মতো সমস্যায় সাধারণ চিকিৎসা ব্যর্থ হলে শোল্ডার আর্থ্রোস্কপি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। এই পদ্ধতির মাধ্যমে জয়েন্টের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, অস্থিতিশীলতা দূর করা এবং নড়াচড়ার সক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব।

তবে কিছু রোগীর ক্ষেত্রে শোল্ডার জয়েন্ট এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে শুধু আর্থ্রোস্কপি যথেষ্ট নয়। অগ্রসর পর্যায়ের শোল্ডার আর্থ্রাইটিস, রোটেটর কাফ আর্থ্রোপ্যাথি অথবা বয়স্ক রোগীদের জটিল ও বহু খণ্ডে বিভক্ত শোল্ডার ফ্র্যাকচারের ক্ষেত্রে শোল্ডার রিপ্লেসমেন্ট বা শোল্ডার প্রতিস্থাপন প্রয়োজন হতে পারে। এই অস্ত্রোপচারে ক্ষতিগ্রস্ত জয়েন্টের পরিবর্তে আধুনিক কৃত্রিম জয়েন্ট স্থাপন করা হয়, যা রোগীকে দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি দেয়।

এভারকেয়ার হাসপাতাল ঢাকার অর্থোপেডিকস, ট্রমা এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট বিভাগে শোল্ডারের জটিল রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য রয়েছে আন্তর্জাতিক মানের সুবিধা। অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন, উন্নত ডায়াগনস্টিক সাপোর্ট, অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং নিবেদিত পুনর্বাসন টিমের সমন্বয়ে এখানে শোল্ডার আর্থ্রোস্কপি ও শোল্ডার রিপ্লেসমেন্টসহ বিভিন্ন উন্নত চিকিৎসা প্রদান করা হয়। প্রতিটি রোগীর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়, যাতে তারা সর্বোত্তম ফলাফল পান এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

শোল্ডারের ব্যথা, হাত নাড়াতে অসুবিধা বা বারবার শোল্ডার খুলে যাওয়ার মতো সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সময়মতো সঠিক চিকিৎসা আপনাকে ফিরিয়ে দিতে পারে ব্যথামুক্ত ও কর্মক্ষম জীবন।

লেখক : মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার
সিনিয়র কনসালট্যান্ট, অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট, এভারকেয়ার হসপিটাল, ঢাকা

শোল্ডারের ব্যথাআধুনিক চিকিৎসা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    ১২ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    advertiseadvertise