হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪০
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৮৮৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৬৭৮ জন।
এ সময় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৭ জন, গত ১৫ মার্চ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৮৫৩ জন।
গত ১৫ মার্চ থেকে ২৯ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৬ হাজার ২৫৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩১ হাজার ২৬৪ জন।








