ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত আরও দুই হাজার
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরো ৮ জনের। এ সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও দুজন নারী। আর নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১ হাজার ২১৫ জন পুরুষ ও ৮২১ জন নারী।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ২৩৩ জনে। আর মোট আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন।



