Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

উষ্ণ রাতে অনিদ্রার মহামারী

বছরে ৮৪ ঘণ্টা ঘুম হারাচ্ছেন নগরবাসী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৭:০৯
বছরে ৮৪ ঘণ্টা ঘুম হারাচ্ছেন নগরবাসী

গ্রাফিকস: আগামীর সময়

জলবায়ু পরিবর্তনের বিষাক্ত ছোবলে শুধু পরিবেশের ভারসাম্যই নষ্ট হচ্ছে না, বরং কেড়ে নেওয়া হচ্ছে মানুষের রাতের প্রশান্তির ঘুম। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ক্লাইমেট সেন্ট্রাল’-এর সাম্প্রতিক সময়ের এক প্রতিবেদন বলছে, বাংলাদেশের বড় শহরগুলোর বাসিন্দারা এখন বছরে ৭২ থেকে ৮৪ ঘণ্টা পর্যন্ত স্বাভাবিক ঘুম থেকে বঞ্চিত হচ্ছেন। গত পাঁচ দশকে তাপমাত্রাজনিত এই ঘুমের ক্ষতি বেড়েছে অন্তত দ্বিগুণ।

গবেষণায় দেখা গেছে, ঘুমের ক্ষতির তালিকায় শীর্ষে রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। সেখানকার বাসিন্দারা বছরে গড়ে ৮৪ ঘণ্টা ঘুম হারাচ্ছেন। তালিকার পরবর্তী শহরগুলোর মধ্যে খুলনা (৭৯ ঘণ্টা), ঢাকা ও রাজশাহী (৭৬ ঘণ্টা), গাজীপুর ও কুমিল্লা (৭৪ ঘণ্টা) এবং রংপুর (৭২ ঘণ্টা)। ঢাকার ভেতরের চিত্রও বেশ উদ্বেগজনক; মিরপুর ও পল্লবী এলাকার মানুষ বছরে ৭৭ ঘণ্টা এবং মোহাম্মদপুরের বাসিন্দারা ৭৩ ঘণ্টা পর্যন্ত ঘুমের ঘাটতিতে ভুগছেন।

অতীতের তুলনায় দ্বিগুণ ক্ষতি

বিশ্লেষণ বলছে, ১৯৭০ থেকে ১৯৭৫ সালের তুলনায় বর্তমানে পরিস্থিতি ভয়াবহ। সেই সময়ে ঢাকায় ও রাজশাহীতে তাপমাত্রাজনিত ঘুমের ক্ষতির মাত্র ৩ শতাংশ ছিল জলবায়ু পরিবর্তনের কারণে। ২০২০-২০২৫ সময়ে তা বেড়ে ৬ শতাংশে দাঁড়িয়েছে। কুমিল্লা ও রংপুরের পরিস্থিতি আরও শোচনীয়। সেখানে এই হার ১৩০ শতাংশের বেশি বেড়েছে।

জনস্বাস্থ্যে নীরব বিপর্যয়

গবেষকদের মতে, রাতে তাপমাত্রা বেশি থাকলে শরীর দিনের তাপ থেকে সেরে ওঠার সুযোগ পায় না। এর দীর্ঘমেয়াদি প্রভাবে হৃদরোগ, স্ট্রোক, মানসিক অস্থিরতা ও কর্মক্ষমতা হ্রাসের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু, গর্ভবতী নারী এবং নিম্ন আয়ের মানুষ যাদের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকার সুযোগ নেই, তারাই সবচেয়ে ঝুঁকিতে।

গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হেলথ অ্যালায়েন্সের চেয়ারম্যান ডা. কোর্টনি হাওয়ার্ড বলেছেন, ‘সুস্থ থাকতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম অপরিহার্য। উষ্ণ রাত বাড়তে থাকায় ঘুমের ব্যাঘাত এখন জাতীয় জনস্বাস্থ্য সমস্যা।’

বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির উত্তরণে কেবল অভিযোজন ব্যবস্থা যথেষ্ট নয়। দ্রুত গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো, নগর পরিকল্পনায় ‘আরবান হিট আইল্যান্ড’ প্রভাব হ্রাস করা এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য শীতলীকরণ সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি। জীবাশ্ম জ্বালানি পরিহার করে পরিচ্ছন্ন জ্বালানির দিকে দ্রুত অগ্রসর না হলে, আগামী দিনগুলোতে ঘুমের এই সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।

অনিদ্রাগবেষণাক্লাইমেট সেন্ট্রাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise