Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

গবেষণা প্রতিবেদন

লবণাক্ততায় বিপন্ন নারীস্বাস্থ্য

  • উপকূলের প্রায় ৪৪.৩ শতাংশ নারী ঋতুস্রাবজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
  • চর্মরোগ ও জরায়ু জটিলতা ৬৫.৭ শতাংশ নারী চিকিৎসা নিচ্ছেন না
  • লিউকোরিয়া, ইউটিআই ও জরায়ু সংক্রমণ বাড়ছে; বাধ্য হচ্ছেন হিস্টেরেক্টমিতে
কাউসার আহমেদ
কাউসার আহমেদ
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:৫০
লবণাক্ততায় বিপন্ন নারীস্বাস্থ্য

গ্রাফিকস: আগামীর সময়

দিনের আলো ফুটতেই উপকূলের নারীরা নেমে পড়েন দৈনন্দিন কাজে। কারও হাতে কাপড় ধোয়ার ঝুড়ি, কেউ গোসলের জন্য যাচ্ছেন পুকুরে, আবার কেউ জীবিকার তাগিদে নামছেন নদীতে। কিন্তু যে পানি তাদের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ, সেই পানিই নীরবে হয়ে উঠছে তাদের শরীরের জন্য এক অদৃশ্য হুমকি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাড়তে থাকা লবণাক্ততা শুধু পরিবেশ ও কৃষির জন্য নয়, নারীদের স্বাস্থ্য এবং ভবিষ্যতের জন্যও বড় সংকট তৈরি করেছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন উপকূলের নারী ও কিশোরীরা।

গত মার্চে স্কোপাস র‌্যাংকিংভুক্ত হেলথ সায়েন্স রিপোর্ট জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, উপকূলীয় অঞ্চলের প্রায় ৪৪ দশমিক ৩ শতাংশ নারী ঋতুস্রাবজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এসব সমস্যা তাদের দৈনন্দিন জীবন, শিক্ষা, কর্মক্ষমতা এবং ভবিষ্যৎকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

‘এক্সপ্লোরিং দ্য ইনফ্লুয়েন্স অব স্যালিনিটি ইনট্রুশন অন দ্য ফিজিক্যাল অ্যান্ড মেনস্ট্রুয়াল হেলথ প্রবলেম অব উইমেন ইন কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি করেছে রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস (আরআইটি) বাংলাদেশ। গবেষণার জন্য চাঁদপুর সদর ও খুলনার পাইকগাছা উপজেলার ২৮০ নারী এবং কিশোরীর ওপর তথ্য সংগ্রহ করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ ছিলেন প্রাপ্তবয়স্ক নারী এবং ৩৮ দশমিক ৬ শতাংশ কিশোরী।

গবেষকদের মতে, অতিরিক্ত লবণাক্ততা শরীরে পানিশূন্যতা সৃষ্টি করতে পারে, যা হরমোনের স্বাভাবিক ভারসাম্যকে ব্যাহত করে। এর ফলে ঋতুচক্র অনিয়মিত হয়ে পড়া, ব্যথা ও অস্বস্তি বৃদ্ধি পাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ মেয়াদে এসব সমস্যা আরও জটিল আকার ধারণ করার আশঙ্কাও রয়েছে।

গবেষণার তথ্য বলছে, লবণাক্ত পানি ব্যবহারের কারণে অংশগ্রহণকারী নারীদের ২৭ দশমিক ৫ শতাংশ চর্মরোগে আক্রান্ত হয়েছেন এবং ১৮ দশমিক ৯ শতাংশ চুল পড়ার সমস্যায় ভুগছেন। এ ছাড়া লবণাক্ত পানি পান করার ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে, অন্তঃসত্তা নারীদের ক্ষেত্রে প্রি-এক্লাম্পসিয়া ও জেসটেশনাল হাইপারটেনশনের মতো জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা বেশি। একই সঙ্গে ডায়রিয়া, আমাশয় ও কলেরার মতো পানিবাহিত রোগও উপকূলীয় অঞ্চলে তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।

গবেষণায় দেখা গেছে, ৬৫ দশমিক ৭ শতাংশ নারী তাদের ঋতুস্রাবজনিত সমস্যার জন্য কোনো চিকিৎসকের পরামর্শ নেন না। সচেতনতার অভাব, সামাজিক সংকোচ এবং স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ এর অন্যতম কারণ বলে মনে করছেন গবেষকরা।

কিন্তু লবণাক্ততা ও ঋতুস্রাবজনিত সমস্যার সরাসরি সম্পর্ক নিয়ে চিকিৎসকদের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনোকোলজিস্ট সুজন কুমার সরকার বলেছেন, লবণাক্ততার কারণে সরাসরি ঋতুস্রাব সমস্যা হয়— এমন সুস্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। অন্যদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিএম তারিকুল ইসলাম মনে করেন, লবণাক্ত পানির দীর্ঘমেয়াদি সংস্পর্শ নারীদের বিভিন্ন প্রজনন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়াচ্ছে।

আরআইটির সহকারী গবেষক মোহাম্মদ শাহীন আলম বলেছেন, নিরাপদ পানির ঘাটতি দূর করার পাশাপাশি নারীস্বাস্থ্য সেবা, মোবাইল ক্লিনিক এবং মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ জোরদার করতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন আগামীর সময়কে বলেছেন, অতিরিক্ত লবণযুক্ত পানি পান ও ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে উচ্চ রক্তচাপ, হরমোনজনিত সমস্যা এবং পেটের নানা রোগ দেখা দিচ্ছে। এ সংকট মোকাবিলায় শুধু পান করার জন্য নয়, বরং ধোয়ামোছা, গোসলসহ দৈনন্দিন সব কাজে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

 

নারী স্বাস্থ্যলবণাক্ততাবিপন্ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প