Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

ফ্যাটিলিভারের ঝুঁকিতে ডায়াবেটিস আক্রান্তরা

  • গবেষণায় তথ্য
মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৫২
ফ্যাটিলিভারের ঝুঁকিতে ডায়াবেটিস আক্রান্তরা

সংগৃহীত ছবি

দেশে ক্রমেই বাড়ছে ফ্যাটিলিভারে আক্রান্তের সংখ্যা। উল্লেখযোগ্য হারে এ রোগ বাসা বাঁধছে শিশুদের মধ্যেও। এর সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি; অধিকাংশ ক্ষেত্রে থাকে না কোনো স্পষ্ট লক্ষণ। এ ছাড়া ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের ফ্যাটিলিভার হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় কয়েকগুণ বলে গবেষণায় জানা গেছে।

ফ্যাটিলিভার হলো লিভারে অতিরিক্ত চর্বি জমার পরের একটি অবস্থা। এটি এখন আর শুধু লিভারের রোগ নয়, বরং উদীয়মান জনস্বাস্থ্য সমস্যা। উপসর্গহীন এই অসংক্রামক রোগ নীরবে বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগ, সিরোসিস ও লিভার ক্যানসারের ঝুঁকি— জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

দেশে ফ্যাটিলিভার নিয়ে জাতীয় পর্যায়ে নেই কোনো স্বাস্থ্য জরিপ। তবে বড় কয়েকটি হাসপাতালের শীর্ষস্থানীয় লিভার বিশেষজ্ঞ এবং জনস্বাস্থ্য গবেষক মিলে ‘প্রিভেলেন্স অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস অব নন-অ্যালকোহোলিক লিভার ডিজিজ ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা পরিচালনা করেন। জরিপটি চলে গ্রাম ও শহরের ২ হাজার ৭৮২ নারী ও পুরুষের মধ্যে, যাদের বয়স ১৮ থেকে ৮৫ বছর।

দেশের সবচেয়ে বড় জনভিত্তিক এই গবেষণার তথ্য বলছে, বাংলাদেশে এক তৃতীয়াংশ মানুষের লিভারে অতিরিক্ত চর্বি রয়েছে, অর্থাৎ তারা ফ্যাটিলিভারে আক্রান্ত। গ্রামীণ এলাকার নারীদের মধ্যে এর প্রবণতা বেশি। এ ধরনের সমস্যা সবচেয়ে বেশি পাওয়া গেছে ৪৫ থেকে ৫৪ বছর বয়সী মানুষের মধ্যে।

গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস থাকলে এ রোগের ঝুঁিক প্রায় তিনগুণ। এসব রোগীর বেশিরভাগই থাকে লক্ষণহীন। লিভার এনজাইম বেড়ে গেলে অনেক ক্ষেত্রে ধরা পড়ে পরীক্ষায়। তবে ডায়াবেটিস রোগীদের অনেকেই জানেই না তারা ফ্যাটিলিভারের ঝুঁকিতে।

‘ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির শরীরের সুগার কোষ গ্রহণ করতে পারে না, জমে থাকে রক্তেই। এতে তাদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না, লিভারে অতিরিক্ত ফ্যাট হিসেবে জমতে শুরু করে সেই সুগার। ফলে তাদের ফ্যাটিলিভারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। খাদ্যের সুষম বণ্টন নেই বলে এ ধরনের রোগী বাড়ছে’— যোগ করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী।

হাসপাতালভিত্তিক ছোট গবেষণায় দেখা গেছে, স্থূল বা অতিরিক্ত ওজনের শিশুদের মধ্যে ৪০ শতাংশ ফ্যাটিলিভারে আক্রান্ত। সাধারণ শিশুদের মধ্যে এই হার ৫ থেকে ১০ শতাংশ। তবে স্থূল শিশুদের পাশাপাশি স্বাভাবিক স্বাস্থ্যের শিশুদের মধ্যেও এ ধরনের সমস্যা থাকতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

‘ফ্যাটিলিভার দিনদিন জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তবে এখনো আতঙ্কিত হওয়ার পর্যায়ে যায়নি, সতর্ক হতে হবে। সাদা চিনি, পরিশোধিত কার্বোহাইড্রেট (সাদা চাল, আটা, ময়দা) ও ভোজ্য তেলের অতিরিক্ত ব্যবহার কমাতে পারলে এ ধরনের রোগ থেকে অনেকটাই দূরে থাকা সম্ভব’— সুস্থ থাকার উপায় বাতলে দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোহাম্মদ ইকবাল।

এই প্রেক্ষাপটেই ‘দৃঢ় অভ্যাস, সুস্থ লিভার’ প্রতিপাদ্যে আজ বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক ফ্যাটিলিভার দিবস। এ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার।

ফ্যাটি লিভারডায়াবেটিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক