হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং সন্দেহজনক হামে মারা গেছে আরও ১০ শিশু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৫। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৩২ শিশু।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৮ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৯৪৩ জন।
১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৫১১ জন।






