বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির নতুন কমিটি

অধ্যাপক আহসান হাবীব, ডা. লোহানী মো. তাজুল ইসলাম ও ডা. হারুনুর রশিদ খান রাকিব
দেশে ইকোকার্ডিওগ্রাফির শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে অধ্যাপক আহসান হাবিবকে আহ্বায়ক, ডা. কামরুল হুদা মো. সোহেলকে প্রথম যুগ্ম আহ্বায়ক, ডা. লোহানী মো. তাজুল ইসলামকে সচিব, ডা. জাফর ইকবাল জামালিকে প্রথম যুগ্ম সচিব, ডা. আবু ফয়েজ মো. মতিউর রহমান আজাদকে দ্বিতীয় যুগ্ম সচিব এবং ডা. হারুনুর রশিদ খান রাকিবকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালায় নবগঠিত এই কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সাফিউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, শিক্ষক ও চিকিৎসকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে কর্মশালাটি।




