Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

হাম কেড়ে নিল আরও ১১ প্রাণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯
হাম কেড়ে নিল আরও ১১ প্রাণ

গ্রাফিকস: আগামীর সময়

হামে আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তথ্য আসতে দেরি হওয়ায় গত সোমবার মারা যাওয়া (অপ্রকাশিত) চারজনের মৃত্যুর ঘটনাও মঙ্গলবারের সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরের মার্চ থেকে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৬ জনে। গতকাল বুধবার হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। তাদের তথ্য আরও বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ হাজার ২৭০ জন। এ সময়ে ১১৩ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে। আর চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৩০০ জন। গত মার্চ থেকে হামের সংক্রমণে মানুষ দিশেহারা। মৃতদের মধ্যে বড় অংশই শিশু। বেশিরভাগের বয়স ২ বছরের কম। চিকিৎসা চালাতে গিয়ে অনেকেই ঋণগ্রস্ত হয়েছেন। প্রাদুর্ভাবের ছয় মাস পার হলেও হাম নিয়ন্ত্রণ হয়নি।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছেন, সরকার হামের বিষয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। হাম এখনো জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যদিও সরকার তা স্বীকার করছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, ৩৮২ জন। এ সময়ে বিভাগটিতে হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। ঢাকা জেলায় সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। ঢাকার পরই আছে চট্টগ্রাম। এ বিভাগে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ২৩৮ জন। আর উপসর্গে দুজনের মৃত্যু হয়। এ সময় খুলনা, রংপুর এবং সিলেটে হামের উপসর্গে একজন করে মারা যায়।

হাম নিয়ে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সাত দিন ধরে ভর্তি আছে সুমি আক্তার। ৮ বছরের এই শিশু শুরুতে গাজীপুরের স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। হাম-পরবর্তী জটিলতা নিউমোনিয়ায় শারীরিক অবস্থার অবনতি হলে এই হাসপাতালে আনা হয়। প্রথম তিন দিন ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সুমির মা জান্নাতুল বেগম বলছেন, মেয়ের চিকিৎসায় এখন পর্যন্ত লাখ টাকার বেশি খরচ করেছেন। টাকা জোগাতে ধারকর্য করতে হয়েছে। আইইডিসিআরের পরিচালক কাজী আহমেদ জাকী বললেন, বর্তমানে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা হামের টিকা পায়। টিকাপ্রাপ্ত শিশুদের বয়স বাড়ানো গেলে ভালো ফলাফল মেলার সুযোগ আছে। বিশেষ করে স্কুলের শিশুদের হামের টিকার আওতায় আনা গেলে ভালো হতো।

দেশে বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় সবাই টিকাবিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। ‘ইনটেনসিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ নামের এ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

 

হামপ্রাণস্বাস্থ্য অধিদপ্তরমৃত্যুআইইডিসিআরহাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: