Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক পায়ে অবিরাম ৪০ বছর
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

স্বাস্থ্য টিপস

খুশকির জায়গা খোঁচাবেন না

ডা. ফারিয়াল আকসান
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৪৩
খুশকির জায়গা খোঁচাবেন না

ভ্যাপসা গরমে বাড়ে চুল পড়া ও খুশকির সমস্যা। মাথার ত্বক থেকে বের হওয়া তেলজাতীয় পদার্থ ফেবোরিয়া, বাইরের ধুলোবালি, হরমোনজনিত সমস্যা, চুলে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার ইত্যাদি নানা কারণে খুশকি হতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে সেবোরিক ডার্মাটাইটিস বলা হয়। শরীরের সোবিয়াম গ্রন্থির প্রদাহের ফলে সাধারণত খুশকি হয়। তবে খুশকি ছোঁয়াচে রোগ নয়।

খুশকির কারণ ও লক্ষণ
অতিরিক্ত সিবাম বা তেলের নিঃসরণ এবং ছত্রাকের সংক্রমণে খুশকি হয়। ভ্যাপসা গরমে বারবার ঘামার কারণে খুশকির সমস্যা বেড়ে যেতে পারে। অনেক সময় খুশকির জায়গাগুলো খোঁচালে রক্ত বের হতে পারে। যাদের অ্যালার্জি বা অ্যাটোপিক সমস্যা আছে, তাদের এ প্রবণতা বেশি থাকে।
সঠিক উপায়ে পরিষ্কার রাখা
মাথার ত্বক পরিষ্কার রাখা খুশকি কমানোর প্রাথমিক শর্ত। অনেকে মনে করেন, শ্যাম্পু করলে চুল রুক্ষ হয়ে যাবে। এটি ভুল ধারণা। মাথার ত্বক পরিষ্কার না করলে মৃত কোষ জমে সমস্যা আরও বাড়ে। চিকিৎসকের পরামর্শে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করলে খুশকি নিয়ন্ত্রণে রাখা যায়।

প্রাকৃতিক তেলের সুরক্ষা
শ্যাম্পু করার পর ত্বক যাতে বেশি শুষ্ক না হয়ে যায়, সে জন্য গোসলের আগে তেল ব্যবহার করা যেতে পারে। রোজমেরি অয়েল ত্বকে লাগান। এতে শ্যাম্পু করার পর শুষ্কতা কমে ত্বক ময়েশ্চারাইজড থাকে। বাড়তি কিছু ব্যবহার না করাই ভালো।

চিকিৎসা
যদি সাধারণ শ্যাম্পু বা তেলে খুশকি নিয়ন্ত্রণে না আসে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, কেপিজে স্পেশালাইজড হাসপাতাল

খুশকিচিকিৎসা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ৩০ জুলাই ২০২৬, ০০:০০

    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ৩০ জুলাই ২০২৬, ০০:২৬

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    ৩০ জুলাই ২০২৬, ০০:১৭

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    ৩০ জুলাই ২০২৬, ০০:৪৩

    advertiseadvertise