হাম উপসর্গে এক দিনে ৯ জনের মৃত্যু
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪১ জন।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২২৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৮৮ হাজার ২৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন।




