Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঢাকায় ফের ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ ভারতের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৯:৪৭
ঢাকায় ফের ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ ভারতের

ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা। ফাইল ছবি

বিগত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা ও দিল্লি। পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম ফের শুরুর দিকে এগিয়ে যাচ্ছে উভয় দেশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা কার্যক্রম ফের চালু করেছে বাংলাদেশ। অন্যদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে কাজ করছে ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭-৮ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত সফর করেন, তখন ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করে উভয়পক্ষ। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা সেন্টার (নয়াদিল্লিতে হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার বিভাগ) সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে। এই প্রেক্ষাপটে দিল্লির কাছে বিষয়টি পারস্পরিক ভিত্তিতে সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, ‘গত বছরের ডিসেম্বরে কিছু সেন্টারে ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছিল, যা ফেব্রুয়ারিতে ফের চালু করা হয়েছে।’

এর আগে ফেব্রুয়ারিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করেছিল। সেই প্রতিনিধিদলে ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও।

উভয়পক্ষের ভিসা প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক হলে ঢাকা ও দিল্লি অর্থনৈতিক সম্পর্ক এবং জ্বালানি সংযোগের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করবে। কূটনৈতিক সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক সম্পৃক্ততাও বাড়তে পারে।

নয়াদিল্লির সরকারি সূত্রগুলো জানিয়েছে, গত বছর নিরাপত্তার কারণে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা ব্যাহত হলেও তা কখনোই পুরোপুরি বন্ধ করা হয়নি। বিশেষ করে চিকিৎসা বা পারিবারিক জরুরি অবস্থার ক্ষেত্রে আবেদনগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। বর্তমানে ধাপে ধাপে স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে ভারতীয় ভিসা কার্যক্রম।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা ১৫ থেকে ২০ শতাংশ কাজ করছে। এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মেডিকেল এবং ফ্যামিলি বা পারিবারিক ভিসা। ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর ভিসা সেবা পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়টি আরও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ হাইকমিশনের তথ্যমতে, গত ২০ ফেব্রুয়ারির পর থেকে দুই মাসে ভারতীয় নাগরিকদের ১৩ হাজারের বেশি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে ব্যবসায়িক, পর্যটন, মেডিকেল এবং পারিবারিক সাক্ষাতের মতো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কর্মকর্তারা জানান, ব্যবসায়িক ও পর্যটন ভিসার জন্য আবেদনকারীরা সাধারণত নয়াদিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে আবেদন করেন। অন্যদিকে, পারিবারিক কারণে অনেকে আবেদন করছেন কলকাতা ও আগরতলার কনস্যুলার বিভাগে।

ভারতের মোট বিদেশি পর্যটকের ২০ শতাংশের বেশি আসে বাংলাদেশ থেকে। চিকিৎসা, ব্যবসা এবং বন্ধু বা স্বজনদের সঙ্গে দেখা করার বিষয়টিই এর বড় অংশ, যার একটি বড় গন্তব্য হলো পশ্চিমবঙ্গ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ভারত ভ্রমণ করা বাংলাদেশির সংখ্যা ছিল প্রায় ২১ লাখ ২০ হাজার। ২০২৪ সালে তা সামান্য কমে ১৭ লাখ ৫০ হাজারে দাঁড়ায়। তবে ২০২৫ সালে রাজনৈতিক অস্থিরতা ও ভিসা বিধিনিষেধের কারণে এই সংখ্যা নেমে আসে ৪ লাখ ৭০ হাজারে। এর মধ্যে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম ও সিলেটে ভারতীয় মিশনের বাইরে বিক্ষোভের পর সীমিত করা হয়েছিল ভিসা কার্যক্রম।

ভারতবাংলাদেশভিসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!