Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

বিনিয়োগে গতি চান প্রধানমন্ত্রী, কমবে জটিলতা

  • সহজ হবে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া
  • বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তিতে জোর
স্টাফ রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৬:১৬
বিনিয়োগে গতি চান প্রধানমন্ত্রী, কমবে জটিলতা

সংগৃহীত ছবি

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চায় সরকার। তাই জটিলতা কমিয়ে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া দ্রুততর ও সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসেছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলো চালু করতে বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বৈঠকে তারেক রহমান বলেছেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। লক্ষ্য পূরণে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।

বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে। বিষয়টি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। একই সঙ্গে বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে।

‘যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে’, এমন প্রেক্ষাপটে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করতে বলেন প্রধানমন্ত্রী।


আরও পড়ুন

উজানের পানিতে চাপে উত্তর-পূর্বাঞ্চল, বন্যার পূর্বাভাস

০৪ মে ২০২৬


অন্যদিকে, বন্ধ থাকা সরকারি কলকারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানালেন, সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কলকারখানা কীভাবে চালু করা যায়, বন্ধ কলকারখানার বর্তমান অবস্থা কী— ইত্যাদি বিষয়ে আলোচনা করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
মহান মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, বন্ধ কলকারখানাগুলো খুলে দেওয়া হবে এবং করা হবে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা। আজকের বৈঠকে বন্ধ কলকারখানার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে— যোগ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise