Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

উজানের পানিতে চাপে উত্তর-পূর্বাঞ্চল, বন্যার পূর্বাভাস

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৬:০৬
উজানের পানিতে চাপে উত্তর-পূর্বাঞ্চল, বন্যার পূর্বাভাস

সংগৃহীত ছবি

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি আর উজানের পানির চাপে সাতটি নদীর পানি এখন বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হাওরাঞ্চলসহ আশপাশের নিম্নাঞ্চলে আরও বেড়েছে বন্যার শঙ্কা। আজ সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তাদের বন্যা পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনা, হবিগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। নেত্রকোনার জারিয়াজঞ্জাইল এবং হবিগঞ্জে ৭৪ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলেও বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে নেমে আসা পানির চাপ বেড়েছে।

সকাল ৯টার তথ্য অনুযায়ী, হাওর বেসিনের তিন জেলার সাতটি নদীর কয়েক পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার নলজুর, ধনু-বাউলাই, সোমেশ্বরী, ভুগাই-কংশ, মগরা, কালনী ও সুতাং নদীর পানি বিভিন্ন মাত্রায় বিপৎসীমা অতিক্রম করেছে। কোথাও কোথাও কমলেও সামগ্রিকভাবে হাওর অঞ্চলে নদীর পানি ধীরে ধীরে বাড়ছে, যা দীর্ঘস্থায়ী হলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। পাউবোর পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। ফলে ওইসব জেলার হাওরসংলগ্ন নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের কিছু নদীর পানি স্থিতিশীল থাকলেও সেখানে বিদ্যমান বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। হবিগঞ্জের সুতাং নদী এখনো বিপৎসীমার ওপরে থাকায় সেখানেও পরিস্থিতির উন্নতির তেমন লক্ষণ নেই।

পাউবো আরও জানিয়েছে, মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি আপাতত স্থিতিশীল থাকলেও আগামী কয়েক দিনে তা বাড়তে পারে। বিশেষ করে জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

উজানের পানিউত্তর-পূর্বাঞ্চলবন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে