Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নাটক

‘এটা আমাদেরই গল্প’তে আরেক চমক! অভিনয়ে আরফিন রুমি ও দোলা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৩:৫৬
‘এটা আমাদেরই গল্প’তে আরেক চমক! অভিনয়ে আরফিন রুমি ও দোলা

আরফিন রুমি ও দোলা রহমান, (ডানে) খায়রুল বাসার, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: সিনেমাওয়ালা)

চমক দিয়ে শেষ হচ্ছে জনপ্রিয় পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। এর মেগা এপিসোডের (৫২তম পর্ব) দৈর্ঘ্য ৯২ মিনিট হচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে। চমকপ্রদ আরেক খবর, শেষ পর্বে অভিনয় করেছেন সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান। নিজেদের ভূমিকাতেই দেখা যাবে তাদের। সিরিজের রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এই তথ্য নিশ্চিত করেছেন।

‘এটা আমাদেরই গল্প’র টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। এর কথা লিখেছেন মাহমুদ মানজুর। টাইটেল গানের সূত্র ধরেই রুমি ও দোলাকে পর্দায় হাজির করছেন নির্মাতা রাজ। ধারণা করা হচ্ছে, কোনও একটি দৃশ্যে টাইটেল গানটি গাইবেন দুই শিল্পী।

নির্মাতা রাজ আগামীর সময়’কে বলেন, ‘আরফিন রুমি ও দোলার গানটি আমাদের এই সিরিজের দর্শকপ্রিয়তা পাওয়ার পেছনে অন্যতম। আরফিন রুমির আবহ সংগীতের সুবাদে বিভিন্ন দৃশ্যে দর্শকদের সম্পৃক্ত হতে সহায়ক ভূমিকা রেখেছে। তাই মেগা এপিসোডে এই দুই শিল্পীর উপস্থিতি রাখা হয়েছে।'

‘এটা আমাদেরই গল্প’তে আরফিন রুমি ও দোলা রহমান (ছবি: সিনেমাওয়ালা)

গত বছরের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এর প্রতিটি পর্ব।

তবে এক ঘোষণায় নির্মাতা রাজ জানিয়েছেন, ‘এটা আমাদেরই গল্প’র লাস্ট চ্যাপ্টার (৫১তম পর্ব) বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় আসবে। দেড় ঘণ্টাব্যাপী মেগা এপিসোড (৫২তম পর্ব) প্রচার হবে আগামী ৮ মে বিকেল ৩টায়।

‘এটা আমাদেরই গল্প’ প্রচারের শুরু থেকেই দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছে। দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েছে। ফলে সৃষ্টি হয়েছে একের পর এক রেকর্ড। দেশে সবচেয়ে দ্রুততম সময়ে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করে ইতিহাস গড়েছে এই সিরিজের ৫০তম পর্ব। গল্পের ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা আর তাদের পরিবারের সদস্যদের আপন করে নিয়েছেন সবশ্রেণির দর্শকেরা।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা)

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে ‘এটা আমাদেরই গল্প’ বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে এই সিরিজ। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধনের সঙ্গে দর্শকেরা নিজেদের খুঁজে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য দর্শক সিরিজটির প্রতি নিজেদের ভালো লাগার অনুভূতি শেয়ার করেছেন। ইউটিউবে দেশ-বিদেশের হাজার হাজার দর্শক ইতিবাচক মন্তব্য করেছেন।

‘এটা আমাদেরই গল্প’র দৃশ্যে কেয়া পায়েল ও খায়রুল বাসার (ছবি: সিনেমাওয়ালা)

‘এটা আমাদেরই গল্প’তে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে আদিত্য মনির।

‘এটা আমাদেরই গল্প’র জন্য আরও দুটি গান তৈরি হয়েছে। এরমধ্যে ‘সে মানালে’ শিরোনামের গানটি নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। ‘জানি না’ শিরোনামের গানটি সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। এটি লিখেছেন সিয়াম সরকার।

আরফিন রুমিদোলা রহমানএটা আমাদেরই গল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম