বিধানসভার ফলাফল
ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ।
সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, এরপর গণনা শুরু হবে ইভিএমে দেওয়া ভোট।
রাজ্যে পরিবর্তন আসবে, নাকি আবারও ক্ষমতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়— এই প্রশ্নের উত্তরটা মিলবে আজই।
- ২৪ মিনিট আগে(১৫:২৫)

তামিলনাড়ুর ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (বামে) এবং বিজয় থালাপতির প্রার্থী ভিএস বাবু। ছবি : সংগৃহীত
নিজ আসনে পিছিয়ে স্ট্যালিন, হারের শঙ্কা
প্রাথমিক একাধিক দফার ভোট গণনার পর তামিলনাড়ুর ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজ এলাকা কোলাথুর আসনে পিছিয়ে আছেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, স্ট্যালিন তামিলগা ভেট্রি কাজাগামের ভিএস বাবুর চেয়ে ৭ হাজার ৩০০-এর চেয়ে বেশি ভোটে পিছিয়ে আছেন। এআইএডিএমকে প্রার্থী আর সান্থানাকৃষ্ণন বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছেন।
কোলাথুর এমন একটি আসন যা ডিএমকে সভাপতি স্ট্যালিন ২০১১ সাল থেকে ধরে রেখেছেন। বাবু বর্তমানে নবগঠিত টিভিকে-র যুগ্ম সাধারণ সম্পাদক। - এক ঘণ্টা আগে(১৪:৪০)

বিজয় থালাপতির সঙ্গে তৃষা। পুরনো ছবি
থালাপতির চেন্নাইয়ের বাসায় তৃষা
তামিলনাড়ু বিধানসভার ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে বিজয় থালাপতির দল এগিয়ে আছে নিরঙ্কুশ ব্যবধানে। এরই মধ্যে, আজ তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান গিয়েছেন বিজয় থালাপতির চেন্নাইয়ের বাড়িতে। দুপুরে তাকে দেখা গেছে বিজয়ের বাসভবনের সামনে।
মুভিস্টার বিজয় থালাপতি রাজনীতিতে এসেই দেখিয়েছেন বড় চমক। হুইসেল মার্কায় বাজিমাত করেছেন তিনি। বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমডিকে ধরাশায়ী করতে যাচ্ছে তার দল।
শেষ খবর পাওয়া পর্যন্ত, তামিলনাড়ুর ২৩৪ আসনের প্রাথমিক ফলাফলে ১০৪টিতে এগিয়ে রয়েছে থালাপতির নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা সংক্ষেপে টিভিকে। অন্যদিকে ক্ষমতাসীন কংগ্রেস ও বামপন্থী ডিএমডিকের জোট এগিয়ে রয়েছে মাত্র ৭১ আসনে। বিরোধী ডিএমকে, বিজেপি ও পিএমকের জোট এআইএডিএমকে এগিয়ে রয়েছে ৫৮টি আসনে।
এর আগে, গত রাতে নিজের ৪৩তম জন্মদিনের প্রাক্কালে হাজির হয়েছেন তিরুপতি মন্দিরে। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে তিরুপতির পথে রওনা হতে দেখা যাচ্ছে। আজ ভোরে তিনি মন্দিরে পূজা দিয়েছেন অত্যন্ত শান্তভাবে এবং কোনো রকম জাঁকজমক ছাড়াই। ভক্তরা লক্ষ করেছে তিনি কোনো ভিড় বা হট্টগোল ছাড়াই ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নিয়েছেন নিজের বিশেষ এই দিনটি উদ্যাপনের জন্য।
তৃষার এই ধর্মীয় সফর ঢুকে পড়েছে এখন সরাসরি রাজনীতির ময়দানে। অনেকে দাবি করছেন, তার এই সফরের সময়টা মিলে গেছে ঠিক তামিলনাড়ু নির্বাচনের ভোট গণনার দিনের সঙ্গে। ২০২৬ সালের এই নির্বাচনে অভিনেতা বিজয় তার নতুন দল ‘তামিলগা ভেট্রি কাজাগম’ নিয়ে লড়াই করছেন এবং আজ ৪ মে চলছে সেই ভোটের মহাগণনা। নেটিজেনরা বলছেন, তৃষার এই প্রার্থনা হয়তো তার ঘনিষ্ঠ বন্ধু বিজয়ের রাজনৈতিক সাফল্যের জন্যই নিবেদিত। - ২ ঘণ্টা আগে(১৩:৪৭)

বিরোধীরা এগিয়ে তিন রাজ্যে
ভারতের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে শুরু হয়ে ফলাফল ঘোষণা। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, শুধু আসাম ও পুদুচেরি বাদে তিনটি বিধানসভায় ক্ষমতার পরিবর্তন হতে যাচ্ছে।
সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে। মুভিস্টার বিজয় থালাপতি রাজনীতিতে এসেই দেখিয়েছেন বড় চমক। হুইলেস মার্কায় বাজিমাত করেছেন তিনি। বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমডিকে ধরাশায়ী করেছে তার দল।
দক্ষিণের আরেক রাজ্য কেরালাতেও আসতে চলেছে পরিবর্তন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মোট ১৪০ আসনের মধ্যে এখন পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে। এই জোট এগিয়ে আছে ৮৫ আসনে।
বিশ্লেষকদের ধারণা, ১০ বছর পর ক্ষমতার পালাবদল হচ্ছে রাজ্যটিতে।
এদিকে, পশ্চিমবঙ্গেও হতে যাচ্ছে শাসন পরিবর্তন। ইতিহাসে প্রথমবারের মতো রাজ্যটির মসনদে বসতে যাচ্ছে বিজেপি। এর মাধ্যমে অবসান হবে তৃণমূলের ১৫ বছরের শাসনের।
এনডিটিভির সরাসরি ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৪ আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৯১ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ৯৭ আসনে রয়েছে এগিয়ে। - ২ ঘণ্টা আগে(১৩:৩৩)

মমতা বন্দোপাধ্যায়
বাঘের বাচ্চার মতো লড়ব, পিছিয়ে থেকেও মমতার হুঙ্কার
পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ক্ষমতাসীন দল তৃণমূল এগিয়ে আছে মাত্র ৯৪ আসনে।
পিছিয়ে থেকেও তৃণমূল সুপ্রিমো হতাশ নন। তিনি ভয়ও পাচ্ছেন না। সমর্থকদেরও বলছেন রাখতে বুকে বল।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে সোমবার দুপুরের দিকে ভিডিও বার্তায় তৃণমূলনেত্রী বলেছেন, আপনারা দয়া করে ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি কাল থেকেই বলছি, ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো দেখাবে পরে। অনেক জায়গায় দুই তিন রাউন্ড গণনা করার পর, প্রায় ১০০ জায়গায় বন্ধ রাখা হয়েছে ভোট গণনা।
মমতার অভিযোগ, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ওপর করা হচ্ছে নির্যাতন। লুট করেছে ভোট। এখনও ৭০ থেকে ১০০ আসনে আমরা এগিয়ে আছি যা বলছে না। টোটালটাই খাওয়াচ্ছে মিথ্যা নিউজ। আগে যে এ খবরগুলো দিত তাকে কাল করা হয়েছে বদলি। টোটালটাই ইলেকশন কমিশন খেলছে নিজের ইচ্ছেমতো।তৃণমূল সুপ্রিমো দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘অত মন খারাপ করার কারণ নেই। সূর্যাস্তের পর জিতবেন আপনারাই। ওয়েট অ্যান্ড সি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’
- ৩ ঘণ্টা আগে(১৩:০৫)

মমতা বন্দোপাধ্যায়
ভবানীপুরে ১৯ হাজার ভোটে এগিয়ে মমতা
ষষ্ঠ রাউন্ড গণনা শেষে ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ১১ হাজার ১৫৫।
তৃণমূলের প্রধান মমতা বন্দোপাধ্যায় পেয়েছেন ৩০ হাজার ৫৪৮।
দুজনের প্রাপ্ত ভোটের ব্যবধান ১৯ হাজার ৩৯৩।সূত্র: আনন্দবাজার
- ৪ ঘণ্টা আগে(১২:১৪)

শুভেন্দু অধিকারী
বিজেপি সরকার গড়ছে, বললেন শুভেন্দু
ভোটের ফলে এগিয়ে থাকার মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্যে দলের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী।
আজ সোমবার তিনি এ আশার কথা জানান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, বিজেপি এ পর্যন্ত এগিয়ে রয়েছে ১৯৪ আসনে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল এগিয়ে রয়েছে মাত্র ৯৬ আসনে।
ভোটগণনা নিয়ে শুভেন্দু বলেছেন, ‘অল্প ইভিএম গোনা হয়েছে। এটাকে বড় কিছু করে দেখানো ঠিক না। প্রাথমিকভাবে আমার যে পর্যবেক্ষণ, হিন্দু ইভিএম বিজেপির, মুসলিম ইভিএম তৃণমূলের। তবে তা-ও আগের মতো নয়।’
পশ্চিমবঙ্গ বিজেপির এ নেতার মতে, ‘নন্দীগ্রামের প্রথম রাউন্ড আমি পেয়ে গিয়েছি। ৩০০০ লিড পেয়েছি। সরকার বিজেপি গড়ছে, এটা ধরে নিয়ে চলুন। আমার আশা ছিল ১১০০ পাব। তিন গুণ বেশি পেয়েছি। ভবানীপুরে টক্কর হবে।’
‘প্রথম রাউন্ডে ১৪টি বুথ মুসলিমপ্রবণ। আটটি হিন্দু বুথে আমার লিড আছে। ভবানীপুরে ৯-১০ রাউন্ড থেকে দেখবেন, আমি অনেক এগিয়ে যাব। ১০ রাউন্ডের পর আমাকে হারানো মুশকিল হয়ে যাবে।’
বিজেপির এই নেতার ভাষ্য, ‘হিন্দুরা পদ্মের পক্ষে আছে। এটা আমাদের জন্য খুব ভালো ইঙ্গিত।’আজ সকাল থেকে শুরু হয় ভোট গণনা। আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে কে।
সূত্র: আনন্দবাজার
- ৪ ঘণ্টা আগে(১২:০৩)

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৯৩ আসনে, তৃণমূল ৯৭
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে।
এনডিটিভির সরাসরি ফলাফলে দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৯৩ আসনে।
অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৭ আসনে। - ৫ ঘণ্টা আগে(১১:১৩)

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
ভবানীপুরে আবারও এগিয়ে মমতা
হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভবানীপুরে। আবার এগিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয় রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট ৯ হাজার ৩৫৯। শুভেন্দুর প্রাপ্ত ভোট ৮ হাজার ৪৬১।
৮০০-র বেশি ভোটে এগিয়ে মমতা।
- ৫ ঘণ্টা আগে(১১:১০)

পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামী। ফাইল ছবি
পুদুচেরিতে এনআর কংগ্রেস এগিয়ে, ধরাশায়ী বিজেপি
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও চলছে বিধানসভার ভোট গণনা। ৩০ আসনের মধ্যে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন এআইএনআরসি ৮টি এগিয়ে আছে।
কংগ্রেস ও ডিএমকেসহ বিভিন্ন আঞ্চলিক দল নিয়ে গঠিত বিরোধী জোট এগিয়ে আছে ৩টি আসনে। অন্যদিকে, বিজেপি এগিয়ে আছে ১টি আসনে।
অঞ্চলটির মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামীর নেতৃত্বাধীন এনআর কংগ্রেস সরকার আবারও ক্ষমতায় বসতে চলেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। - ৫ ঘণ্টা আগে(১১:০৫)

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৭২ আসনে, তৃণমূল ১১২
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে।
এনডিটিভির সরাসরি ফলাফলে দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৭২ আসনে।
অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১২ আসনে। - ৫ ঘণ্টা আগে(১০:২০)

আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব হেমান্ত শর্মা। ফাইল ছবি
আসামে হ্যাটট্রিক বিজয়ের পথে বিজেপি
পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী আসাম রাজ্যে নিরঙ্কুশ বিজয়ের পথে ক্ষমতাসীন বিজেপি। মুখ্যমন্ত্রী হেমান্ত শর্মার ক্ষমতা আরও ৫ বছরের জন্য বাড়তে যাচ্ছে।
প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, ১২৬ আসনের মধ্যে ৬৫টিতে এগিয়ে বিজেপি। অন্যদিকে, মাত্র ১৮ আসনে এগিয়ে কংগ্রেস।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬৪ আসনের ম্যাজিক ফিগার ইতোমধ্যে ছুয়ে ফেলেছে বিজেপি। - ৫ ঘণ্টা আগে(১০:৩৯)

মমতা বন্দ্যোপাধ্যায়
ভবানীপুরে এগিয়ে মমতা
পশ্চিমবঙ্গের ভবানীপুরে প্রথম রাউন্ড গণনার শেষে ১৯৯৬ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু পেয়েছেন ১৬৭০ ভোট। মমতা পেয়েছেন ৩৬৬৬ ভোট।
সূত্র: আনন্দবাজার
- ৬ ঘণ্টা আগে(০৯:৫২)

টিভিকে প্রধান বিজয় থালাপতি। ফাইল ছবি
তামিলনাড়ুতে থালাপতি এগিয়ে, ত্রিমুখী লড়াই
দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর ২৩৪ আসনে একযোগে ভোট গণনা চলছে। ক্ষমতাসীন কংগ্রেস ও বামপন্থি ডিএমডিকের জোট এগিয়ে আছে ৬২ আসনে।
অন্যদিকে, বিরোধী ডিএমকে, বিজেপি ও পিএমকের জোট এআইএডিএমকে ঘাড়ে নিশ্বাস ফেলছে। তারা এগিয়ে আছে ৬১টি আসনে।
টালিউড অভিনেতা বিজয় থালাপতির নতুন দল তামিলগা ভেট্রি কাজাগাম বা সংক্ষেপে টিভিকে এগিয়ে আছে ৬৭ আসনে। শেষ পর্যন্ত এ ত্রিমুখী লড়াই চলতে পারে বলে মনে করা হচ্ছে। - ৬ ঘণ্টা আগে(০৯:৫১)
কেরালায় এগিয়ে কংগ্রেস, বেশ পিছিয়ে বামজোট
১০ বছর কেরালার ক্ষমতায় থাকার পর ক্ষমতাসীন বামপন্থিরা কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে। বিশ্লেষকদের ধারণা, এবার হয়ত পরিবর্তন দেখা যেতে পারে।
মোট ১৪০ আসনের মধ্যে প্রাথমিকভাবে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে। এই জোট এগিয়ে আছে ৩৯ আসনে।
অন্যদিকে ক্ষমতাসীন বামপন্থি এলডিএফ এগিয়ে আছে ১৯ আসনে। - ৬ ঘণ্টা আগে(০৯:৩৮)

ছবি: আনন্দবাজার
পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬৩ আসনে, তৃণমূল ১১৪
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এনডিটিভির সরাসরি ফলাফলে দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৬৩ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ১১৪ আসনে রয়েছে এগিয়ে।
এরা আগে আজ সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা। স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়-পরাজয়ের গতিপ্রকৃতি জানা যেতে পারে।
- ৬ ঘণ্টা আগে(০৯:২৪)

গণনাকেন্দ্রে যাওয়ার পথে আইএসএফ কর্মীর মৃত্যু
আজ সকালে পশ্চিমবঙ্গের ভাঙ্গড় থেকে যাদবপুরে ভোট গণনাকেন্দ্রে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইন্ডিয়ান সেকুল্যার ফ্রন্টের (আইএসএফ) এক কর্মীর মৃত্যু হয়েছে।
সল্টলেক সেক্টর ফাইভে গাড়ি ম্যাটাডোর উল্টে এসময় আরও বেশ কয়েক জন আহত হয়েছেন। তারা বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ফুরফুরা দরবার শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকির নেতৃত্বাধীন দল এটি। দলটির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট বিভাজনের অভিযোগ করে আসছে।



