Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আবেগ নয়, আইনি পথ— শেখ হাসিনাকে নিয়ে আইনমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৪:০৮
শেয়ার করুন:
আবেগ নয়, আইনি পথ— শেখ হাসিনাকে নিয়ে আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি পথে হাঁটছে সরকার, এমনটাই জানালেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

দুই বছর আগে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রীর এ ঘোষণার বিষয়ে দেশের রাজনীতিতে চলছে আলোচনা। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের অনেকই মন্তব্য করেছেন।

গত সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ এলে তখন তিনি বলেছিলেন, ‘আপনারা কীসের ডিসেম্বর ডিসেম্বর করছেন। আমরা যে পলাতক, খুনি, গণহত্যাকারী, ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরদের যারা সাজাপ্রাপ্ত হয়েছে, দণ্ডপ্রাপ্ত হয়েছে, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, তাদের সবাইকে ফেরত পেতে এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) অনুসারে পার্শ্ববর্তী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন জানিয়েছি। সেই জায়গায় ডিসেম্বর কেন? আজকেই যদি তারা প্রত্যাবর্তিত হয়, এক্সট্রাডিটেড হয়, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। কোর্টের রায় অনুসারে আমরা সেটার ব্যবস্থা নেব।’

বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও গত বৃহস্পতিবার কথা বলেন। তিনি বলেছিলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনা হবে।’

এ ধারাবাহিকতায় বিষয়টি নিয়ে এবার কথা বললেন আইনমন্ত্রী।

আজ রবিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন আইনমন্ত্রী। কর্মশালাটির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংবাদিকরা আইনমন্ত্রীকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বললেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটি আমরা করছি। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে। এটা দেখবেন যে আমরা যখন কোনো পদক্ষেপ নেব, এখানে ইমোশনের কোনো বিষয় নেই। বিষয়টা হলো, আমি, আমরা আইনটাকে প্রয়োগ করব।’

এ সময় হাসিনাকে ফেরাতে ভারতের আদালতে কোনো আইনি লড়াই করা হবে কি না জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে। জবাবে আইনমন্ত্রী বললেন, ‘এইটা ভারত সরকারের ব্যাপার। বন্দিবিনিময় চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি। তারা আমাদের হ্যান্ডওভার করলে আমরা তাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করার দরকার, সেভাবে করব।’

সরকার ‘বন্দিবিনিময় চুক্তির’ কথা বললেও ভারতে শেখ হাসিনা ‘রাষ্ট্রীয় অতিথি’ হিসেবে রয়েছেন। সেক্ষেত্রে কি হবে? এমন প্রশ্নে আইনমন্ত্রীর জবাব, ‘আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী—এটা হলো আমাদের কাছে তার পরিচয়।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি সই হয়। এটি পরবর্তীতে ২০১৬ সালে করা হয় সংশোধন। এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের অনুরোধে পলাতক বা সাজাপ্রাপ্ত অপরাধীদের হস্তান্তর করে থাকে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দেওয়া হয় মৃত্যুদণ্ড।

এর আগে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’ বেশি ক্ষতি করেছে।’

ইন্টেলেকচুয়ালি যারা বায়াসড, যারা করাপ্ট, যারা সুপ্রিম কোর্টকে প্রশ্নবিদ্ধ করেছে— তাদের শনাক্ত করার কথাও বলেছেন মন্ত্রী। কেবল অর্থনৈতিক অনিয়মকেই দুর্নীতি মনে করার ধারণা থেকে বেরিয়ে আসতে টিআইবির প্রতি আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘জুডিশিয়ারিতে ফাইনান্সিয়াল করাপশন যতটা না ক্ষতি করেছে, তার থেকে অনেক বেশি বাংলাদেশকে ক্ষতি করেছে ইন্টেলেকচুয়াল করাপশন। ত্রয়োদশ সংশোধনীর রায় ফাইনান্সিয়াল করাপশনের বাই-প্রোডাক্ট ছিল তা আমি বলব না; এটি ছিল ইন্টেলেকচুয়াল করাপশনের বাই-প্রোডাক্ট।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি যৌথভাবে অধস্তন আদালতের ২৫ জন বিচারকের অংশগ্রহণে তিন দিনের এ কর্মশালা আয়োজন করেছে।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘টিআইবি কেবল আর্থিক ক্ষমতার অপব্যবহারকেই দুর্নীতি হিসেবে বিবেচনা করে না; বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ক্ষমতাও যখন ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে অপব্যবহার করা হয়, সেটিকেও আমরা দুর্নীতি হিসেবে দেখি। বিচারব্যবস্থায় অনিয়মের বিষয়গুলোও কেবল আর্থিক বা অবৈধ লেনদেনের ওপর নির্ভরশীল নয়।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আইনের শাসন, বিচার ও মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রোমানা শোয়াইগার, টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং গবেষণা ও নীতিবিষয়ক পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানশেখ হাসিনাআসাদুজ্জামান খান কামালমানবতাবিরোধী অপরাধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম