Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

কাজ অনেক, পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী প্রসঙ্গে শামা ওবায়েদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৯:১৪
কাজ অনেক, পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী প্রসঙ্গে শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: ভিডিও থেকে

পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রীর সঙ্গে দুজন প্রতিমন্ত্রী! বিরল এই ঘটনার পক্ষে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দেখালেন এই মন্ত্রণালয়ের ‘অনেক কাজের’ যুক্তি।

মন্ত্রিসভায় একজন পররাষ্ট্রমন্ত্রীসহ নতুন পাঁচজনকে যুক্ত করার পরদিন আজ শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এই যুক্তি হাজির করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘অবশ্যই আপনার প্রশ্নের উত্তরে বলতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ অনেক।’

সেই কাজের খতিয়ান দিয়ে তিনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পর এখন পর্যন্ত ৬ মাসে আমাদের মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে।

‘আমি ব্যক্তিগতভাবে ৩টি নতুন উইং ওপেন করেছি এখানে। মাইগ্রেশন নিয়ে আমরা কাজ করছি। অবৈধ মাইগ্রেশন বন্ধ করার জন্য কাজ করছি। এরই মধ্যে প্রবাসী কল্যাণ, কালচারাল মিনিস্ট্রি, লেবার মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রির সঙ্গে আমরা ইন্টার-মিনিস্ট্রিয়াল অনেকগুলো ফোকাল পয়েন্ট গ্রুপ কমিটি তৈরি করেছি, যেগুলো আগে কখনো ছিল না। এগুলো কিন্তু আমরা করেছি, আমি করেছি।’

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে নির্বাচিত হওয়ার বিষয়টি তুলে ধরে এই প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তাই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী কাজ হবে।’

গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠনের সময় যে মন্ত্রিসভা সাজিয়েছিলেন তাতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান খলিলুর রহমান, সঙ্গে প্রতিমন্ত্রী করা হয় শামা ওবায়েদকে।

গতকাল শুক্রবার মন্ত্রিসভায় নতুন পাঁচজন শপথ নেন। তাদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় হুমায়ুন কবিরকে। তিনি এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পদে ছিলেন।

আরও পড়ুন

নতুন ছয় মন্ত্রীর দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

২২ আগস্ট ২০২৬

 

মন্ত্রণালয়ে নতুন সহকর্মীকে নিয়ে শামা ওবায়েদ বলেন, ‘তিনি (হুমায়ুন কবির) তো পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং আগেও আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখনো উনি পররাষ্ট্রবিষয়ক কাজ করেছেন।

‘অবশ্যই তার সেই অভিজ্ঞতা আছে। আমরা মনে করি, আমরা যদি একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারি, তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় কাজগুলো আরও গুরুত্বের সঙ্গে বেগবান হবে।’

সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) ও জার্মানভিত্তিক ফাউন্ডেশন ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)-এর যৌথ আয়োজনে ‘বাংলাদেশে তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালীকরণ এবং গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক এক সংলাপে মন্ত্রিসভার রদবদল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী।

কূটনৈতিক অঙ্গনে বর্তমানে আলোচনায় থাকা মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, বিএনপি সরকার ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতিতে চলছে।

‘যেকোনো প্যাক্ট বা মাল্টিল্যাটেরাল বডিতে আমরা যুক্ত হব কি হব না, বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে কি না— সেটাই সর্বপ্রথম বিবেচ্য বিষয় হবে।’

এ মাসের শুরুতে মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামে এই চুক্তির আওতায় এর কোনো একটি দেশ কারো দ্বারা আক্রান্ত হলে তা জোটের সবাই প্রতিরোধ করবে।

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হচ্ছে কি না- এই প্রশ্নে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আমি এই মুহূর্তে বলতে পারব না। তবে যেকোনো মাল্টিল্যাটেরাল বডিতে যুক্ত হওয়ার আগে প্রথমেই দেখা হবে আমাদের স্বার্থে কোনো ব্যাঘাত ঘটছে কি না।’

শামা ওবায়েদপররাষ্ট্র মন্ত্রণালয়মন্ত্রিসভাখলিলুর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক