পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলীয় হাই কমিশনারের বৈঠক

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলীয় হাই কমিশনার সুসান রাইল
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার সুসান রাইল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রম গতিশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করেন তারা।
এ সময় অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের পাশাপাশি বাংলাদেশী সেবাকর্মীদের প্রশিক্ষণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলায় অস্ট্রেলিয়ার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং এই দীর্ঘস্থায়ী সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।
বৈঠকে হাই কমিশনার সুসান রাইল জানান, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে। রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানেও অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করছে।






