Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‘র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ নিলেন রুনা খান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২০:৪৫
শেয়ার করুন:
‘র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ নিলেন রুনা খান

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই আনুষ্ঠানিকভাবে রুনা খানের হাতে পুরস্কার তুলে দেন। ছবি: সংগৃহীত

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে ২০২৬ সালের ৬৮তম এই পুরস্কার তুলে দেওয়া হয়। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে গত ১১ নভেম্বর আয়োজিত এক পাবলিক লেকচারে রুনা খান তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, পথচলা এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের ভূমিকা তুলে ধরেন।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় রুনা খান বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করছি। এ স্বীকৃতি আমি সেইসব প্রান্তিক মানুষের পক্ষ থেকে গ্রহণ করেছি, যারা আমাদের তাঁদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। ফ্রেন্ডশিপ পরিবার তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। মাঠপর্যায়ে কর্মরত সহযোদ্ধাদের নিরলস প্রচেষ্টার ফলেই আজ এমন সম্মানজনক পুরস্কার অর্জন সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, মৌলিক সুযোগ-সুবিধা কেবল ব্যক্তিগত ভোগের বিষয় নয়; বরং তা অন্যদের পাশে দাঁড়ানোর দায়িত্ব ও সুযোগ। এ বিশ্বাস থেকেই আমরা এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রত্যেক মানুষ আশা, সুযোগ ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন।’

পুরস্কার প্রদান অনুষ্ঠানে র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া বলেন, ‘টমি কোহ, রুনা খান ও বো চির জীবনপথ ভিন্ন হলেও তাদের প্রত্যেকের জীবন আমাদের মনে করিয়ে দেয়, জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আমরা যে সিদ্ধান্ত নিই এবং যে কাজ করি, তা-ই প্রকৃতপক্ষে আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে। তারা কেউই ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেননি। বরং চারপাশের সমস্যাগুলো দেখেছেন, অন্যায়কে চিনতে পেরেছেন এবং উপলব্ধি করেছেন, এসব দেখে মুখ ফিরিয়ে থাকা তাঁদের পক্ষে সম্ভব নয়।

জনসেবামূলক কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ডকে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। রুনা খান এ পুরস্কার পাওয়া ১৪তম বাংলাদেশি। ১৯৫৮ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে এ পুরস্কার প্রবর্তন করা হয়। সাহস, সততা, জনসেবা এবং এশিয়ার গুরুত্বপূর্ণ মানব উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে এশিয়ার ২৪টি দেশ ও অঞ্চলের ৩৫৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

দুই দশকের বেশি সময় ধরে ফ্রেন্ডশিপের মাধ্যমে বাংলাদেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত অঞ্চলের মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবন-জীবিকার সুযোগ এবং অন্যান্য মৌলিক সেবা পৌঁছে দিতে কাজ করছেন রুনা খান। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের জন্য নতুন সম্ভাবনা তৈরিতে তার সহমর্মিতা, সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার প্রদানকারী সংস্থার মূল্যায়নে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সবচেয়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে রুনা খানের নিরলস প্রচেষ্টা এবং তাঁদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বীকৃতি হিসেবেই তাঁকে ২০২৬ সালের এ সম্মাননা দেওয়া হয়েছে।রুনা খানের সামাজিক ও মানবিক কাজের সূচনা ১৯৯৭ সালে। সে সময় বাংলাদেশের দুর্গম চরাঞ্চল ঘুরে নদীভাঙন, বন্যা ও বারবার বাস্তুচ্যুতির কারণে মানুষের অসহায় জীবনযাপন প্রত্যক্ষ করেন তিনি। যমুনা-ব্রহ্মপুত্র অববাহিকার চরাঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধার অভাব তাঁকে গভীরভাবে নাড়া দেয়। এসব অঞ্চলের মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০০২ সালে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডশিপ।শুরুতে ভাসমান হাসপাতালের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেয় সংস্থাটি। দুই দশকের বেশি সময়ের পথচলায় ফ্রেন্ডশিপ এখন একটি সমন্বিত সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু অভিযোজন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক নাগরিক সেবা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সংস্থাটির কার্যক্রমের আওতায় প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষ সেবা ও সহায়তা পাচ্ছেন।ফ্রেন্ডশিপের সমন্বিত উন্নয়ন দর্শনের অন্যতম উদাহরণ ‘ইন্টিগ্রেটেড ক্লাইমেট অ্যাডাপটেশন সলিউশন’ (আইকাস)। এ উদ্যোগে জলবায়ু, স্বাস্থ্য, আর্থসামাজিক অবস্থা এবং ভৌগোলিক প্রতিবন্ধকতাকে পরস্পর সম্পর্কযুক্ত বিষয় হিসেবে বিবেচনা করা হয়। ফলে এসব ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমও পরিচালিত হয় সমন্বিতভাবে।জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সামনে রেখে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রকৃতিনির্ভর ও দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন সৃষ্টির উদ্যোগ বাস্তবায়ন করছে ফ্রেন্ডশিপ। পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্থানীয় মানুষের প্রয়োজন ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়।রুনা খানের নেতৃত্বে গড়ে ওঠা ফ্রেন্ডশিপের এ উন্নয়ন মডেল আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘ফিক্স দ্য ক্লাইমেট’ বিভাগে মর্যাদাপূর্ণ ‘আর্থশট’ পুরস্কার অর্জন করে সংস্থাটি। এ অর্জনের মধ্য দিয়ে প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ফ্রেন্ডশিপ।

র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ডরুনা খানপুরস্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা