এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে ২০২৬ সালের ৬৮তম এই পুরস্কার তুলে দেওয়া হয়। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন।এর আগে গত ১১ নভেম্বর আয়োজিত এক পাবলিক লেকচারে রুনা খান তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, পথচলা এবং প্রান্তিক মান...