Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিশ্বে গ্যাসভিত্তিক বিদ্যুতের চেয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১৭ গুণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৪:৫১
বিশ্বে গ্যাসভিত্তিক বিদ্যুতের চেয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১৭ গুণ

সংগৃহীত ছবি

বিশ্বে ২০২৫ সালে প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুতের তুলনায় সৌরবিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১৭ গুণ। এতে বৈশ্বিক বিদ্যুৎ খাত নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত পরিবর্তনের প্রবণতা আরও স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি গবেষণা সংস্থা এমবার।

আজ মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির নতুন বিশ্লেষণে বলা হয়, টানা পঞ্চম বছরের মতো ২০২৫ সালে বিশ্বে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের অংশ কমেছে। গবেষকদের মতে, এটি বৈশ্বিক বিদ্যুৎ খাতের একটি বড় কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিশ্ব বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের অংশ ছিল ২৩ দশমিক ৯ শতাংশ। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশে। এ ছাড়া বিশ্বের ১২৪টি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী অর্থনীতির মধ্যে ৬১টি ইতিমধ্যে তাদের সর্বোচ্চ গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পর্যায় অতিক্রম করেছে। এর মধ্যে জি–৭ভুক্ত চার দেশ—যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও জাপান রয়েছে।

তবে ২০২৫ সালে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সামান্য বাড়লেও, সৌরবিদ্যুতের প্রবৃদ্ধি ছিল অনেক বেশি। ওই বছরে সৌরবিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৬৩৬ টেরাওয়াট-ঘণ্টা (টিডব্লিউএইচ), আর গ্যাসভিত্তিক বিদ্যুৎ বেড়েছে মাত্র ৩৮ টিডব্লিউএইচ।

এর ফলে ২০২৫ সালে বিশ্বে নতুন বিদ্যুৎ চাহিদার প্রায় ৭৫ শতাংশই পূরণ করেছে সৌরবিদ্যুৎ। সেখানে গ্যাসের অবদান ছিল মাত্র ৫ শতাংশ। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রবৃদ্ধি ২০১৬–২০২০ সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

এমবারের জ্যেষ্ঠ বিদ্যুৎ বিশ্লেষক মালগোরজাতা উইয়াত্রোস-মোটিকা বলেছেন, বিদ্যুৎ ব্যবস্থায় অর্থনৈতিক বাস্তবতা ও জ্বালানি নিরাপত্তার যুক্তি এখন একই দিকে এগোচ্ছে।

তিনি আরও বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি খরচ কমাচ্ছে এবং একই সঙ্গে জ্বালানির দাম ওঠানামা ও ভূরাজনৈতিক ঝুঁকিও কমাচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের যে সুবিধাগুলো একসময় এটিকে প্রধান জ্বালানি হিসেবে প্রতিষ্ঠা করেছিল, তা এখন ক্রমেই কমে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিও গ্যাসের ভূমিকা নতুন করে মূল্যায়নের সুযোগ তৈরি করেছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জ্বালানির দাম বেড়ে যায় এবং ইউরোপ ও এশিয়ার অনেক দেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত ঝুঁকে পড়ে। সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকট ঘিরে এলএনজি বাজারে অস্থিরতাও আমদানিনির্ভর জ্বালানির ঝুঁকি আরও বাড়িয়েছে।

উইয়াত্রোস-মোটিকা বলেছেন, আমদানিনির্ভর গ্যাসের ঝুঁকি এখন স্পষ্ট। তাই দেশগুলো ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে, কারণ এটি দেশেই উৎপাদন করা যায়, দাম তুলনামূলক স্থিতিশীল এবং দ্রুত ব্যবহারযোগ্য।

বিশ্লেষণে দেখা গেছে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রবৃদ্ধি এখন কিছু নির্দিষ্ট দেশের মধ্যে সীমিত হয়ে পড়ছে। ২০২৫ সালে বিশ্বে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ২৬ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
জি–৭ভুক্ত দেশগুলোতে ২০২৫ সালে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫০ টিডব্লিউএইচ কমেছে। একই সময়ে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১২৩ টিডব্লিউএইচ। ফলে এসব দেশে নবায়নযোগ্য শক্তি প্রায় গ্যাসের সমান হয়ে গেছে এবং মোট হিসেবে পরিচ্ছন্ন জ্বালানি জীবাশ্ম জ্বালানিকে ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনটি আরও বলছে, বিশ্বের বড় উদীয়মান অর্থনীতিগুলো বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ালেও গ্যাসের ব্যবহার সেই হারে বাড়ছে না। চীন, ভারত ও ব্রাজিল মিলিয়ে ২০২৫ সালে বিশ্ব বিদ্যুৎ চাহিদার প্রায় ৪২ শতাংশ পূরণ করেছে। তবে তিন দেশই তুলনামূলকভাবে কম গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে।

ভারতে গ্যাসের অংশ ২০১০ সালের ১২ দশমিক ৬ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ২ দশমিক ৩ শতাংশে নেমেছে। ব্রাজিলে ২০১৪ সালে সর্বোচ্চ ১৩ দশমিক ৭ শতাংশ থাকলেও এখন তা ৭ দশমিক ৩ শতাংশ। চীনে বিদ্যুৎ চাহিদা বাড়লেও গ্যাসের অংশ প্রায় ৩ শতাংশেই স্থিত রয়েছে।

এমবারের মতে, বিশ্বজুড়ে জ্বালানি সংকট আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রবণতাকে আরও ত্বরান্বিত করছে। দেশগুলো এখন খরচ কমানো, জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়াতে স্থানীয়ভাবে উৎপাদিত পরিচ্ছন্ন জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে।

সব মিলিয়ে নবায়নযোগ্য প্রযুক্তির দ্রুত বিস্তার এবং বহু দেশের গ্যাস উৎপাদন সর্বোচ্চ পর্যায় অতিক্রম করার কারণে বিশ্ব এখন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য শীর্ষ বিন্দুর কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সৌরবিদ্যুৎ
    শেয়ার করুন:
    Advertisement
    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    ০৯ জুন ২০২৬, ০০:৫৪

    বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

    বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

    ০৯ জুন ২০২৬, ০০:০৭

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    ০৯ জুন ২০২৬, ০০:২০

    উড়ালসড়কে উড়াল দেওয়া যাচ্ছে না!

    উড়ালসড়কে উড়াল দেওয়া যাচ্ছে না!

    ০৯ জুন ২০২৬, ০৫:০২

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    ০৯ জুন ২০২৬, ০০:২৭

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    ০৯ জুন ২০২৬, ০০:৪৭

    বিসিবি পরিচালক নির্বাচিত হয়েই সরে দাঁড়ালেন সীমান্ত

    বিসিবি পরিচালক নির্বাচিত হয়েই সরে দাঁড়ালেন সীমান্ত

    ০৯ জুন ২০২৬, ০৫:৩৫

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ০৯ জুন ২০২৬, ০১:১৮

    ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

    ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

    ০৯ জুন ২০২৬, ০৫:৩৬

    ৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন

    ৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন

    ০৯ জুন ২০২৬, ০৩:৩৯

    বারবার নিজেকে বদলেছেন, হেঁটে হেঁটেই করেছেন বিশ্বজয়

    বারবার নিজেকে বদলেছেন, হেঁটে হেঁটেই করেছেন বিশ্বজয়

    ০৯ জুন ২০২৬, ০৯:২০

    সিগারেটের কাঁচামালে কমপক্ষে তিনশ শতাংশ শুল্ক, মদে বসবে নতুন মূল্য সংযোজন কর

    সিগারেটের কাঁচামালে কমপক্ষে তিনশ শতাংশ শুল্ক, মদে বসবে নতুন মূল্য সংযোজন কর

    ০৯ জুন ২০২৬, ০৫:০৬

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    ০৯ জুন ২০২৬, ০৩:১৩

    রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

    রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

    ০৯ জুন ২০২৬, ০৫:২৪

    ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের আয়ে পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব

    ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের আয়ে পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব

    ০৯ জুন ২০২৬, ০৫:২০

    advertiseadvertise