Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রধানমন্ত্রী

নিজেকে গড়ে তুললেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৩
নিজেকে গড়ে তুললেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

নিজেকে দক্ষ, সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘নিজেকে কখনো ছোট ভাববে না। নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।’

সোমবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমাদের মধ্য থেকেই এই দেশের একজন ভালো ডাক্তার বের হবে, একজন ভালো আর্কিটেক্ট বের হবে, একজন ভালো ইঞ্জিনিয়ার বের হবে, একজন ভালো ক্রিকেটার, সুইমার ও টেনিস খেলোয়াড় বের হবে। অর্থাৎ তোমাদের মধ্য থেকেই খেলোয়াড় তৈরি হবে। আজ তোমরা সেটা প্রমাণ করে দেখিয়েছো। তোমাদের মধ্য থেকেই এই দেশের ভালো মানুষ তৈরি হবে, যারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী

২৭ জুলাই ২০২৬

গণমাধ্যমের প্রতি অনুরোধ

গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘আজকের এই ইভেন্ট বাংলাদেশের ভবিষ্যৎ। যারা গ্যালারিতে বসে আছে, তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। আপনাদের কাছে অনুরোধ, আজকের এই শিশু-কিশোরদের অর্জন যেন আগামীকালের সংবাদে যথাযথ গুরুত্ব পায়। আশা করি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া বাংলাদেশের এই ভবিষ্যৎকে সবার সামনে তুলে ধরবে।’

দেশের শিক্ষা ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি মন্তব্য করেন, সরকার ধীরে ধীরে স্কুলগুলোর পরিবেশ উন্নয়নে কাজ করছে। তবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকেই নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে।

পড়ার সময়ে মন দিয়ে পড়তে হবে

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পড়ার সময়ে মন দিয়ে পড়তে হবে। কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে।’

পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, ‘রাস্তা, পুকুর, নদী কিংবা বাসার আশপাশে কেউ ময়লা ফেললে তাকে বাধা দেবে। প্রয়োজন হলে নিজেরাই ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবে। প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করবে। যদি আমরা গাছ লাগাতে পারি, আমাদের পরিবেশ সুন্দর হবে, পরিষ্কার হবে। আমরা সবাই বুক ভরে শ্বাস নিতে পারব।’

পশুপাখির প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আশপাশে যত কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগলসহ নানা ধরনের পশুপাখি আছে, আমরা চেষ্টা করব তাদের যত্ন নিতে। আল্লাহর সৃষ্টি কোনো প্রাণীর যেন ক্ষতি না হয়, সেই চেষ্টাই আমাদের করতে হবে।’

আমরা তোমাদের সাথে আছি

সরকার নতুন প্রজন্মের পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘তোমরা পড়ালেখা করতে চাইলে সরকার ব্যবস্থা করবে। গান গাইতে চাইলে, ছবি আঁকতে চাইলে কিংবা খেলাধুলা করতে চাইলে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। কিন্তু তোমাদেরও নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের দিকেই তাকিয়ে আছে।’

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণকারী ক্ষুদে ক্রীড়াবিদ, তাদের অভিভাবক, শিক্ষক ও প্রশিক্ষকদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘আপনারা যে কষ্ট করেছেন, তার মূল্য অবশ্যই পাবেন। একদিন এই শিশুরাই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করবে। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে তারাই বাংলাদেশের জন্য ট্রফি নিয়ে আসবে।’

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি’তেই ভবিষ্যৎ

২৮ জুলাই ২০২৬

  

নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবল প্রতিযোগিতায় বালকদের বিভাগে সিলেট অঞ্চল এবং বালিকাদের বিভাগে রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ক্রেস্ট, পদক ও চেক বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, মীর হেলাল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বক্তব্য রাখেন ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম।

এর আগে ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ এর উদ্বোধন করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় এক লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয় এ প্রতিযোগিতায়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় রাজধানীর বিভিন্ন ভেন্যুতে।

প্রধানমন্ত্রীনতুন কুঁড়ি স্পোর্টস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’