Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

‘নতুন কুঁড়ি’তেই ভবিষ্যৎ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৪২
‘নতুন কুঁড়ি’তেই ভবিষ্যৎ

ছবি: আগামীর সময়

জাতীয় পর্যায়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের সর্ববৃহৎ আসর নতুন কুঁড়ি স্পোর্টসের পর্দা নেমেছে গতকাল সোমবার। রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই আসর। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাঠে বসে খেলাও দেখেছেন তিনি। নতুন কুঁড়িদের মাঝে প্রধানমন্ত্রী খুঁজে নিতে চান আগামীর ভবিষ্যৎ।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের সংবাদকে গুরুত্ব দিয়ে সংবাদপত্রে প্রকাশের আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি পরিবেশ সংরক্ষণ, যত্রতত্র ময়লা না ফেলা, গাছ লাগানো এবং পশুপাখির প্রতি সদয় হওয়ার পরামর্শ দেন।

আসরের শেষ দিনে অনুষ্ঠিত হয় জনপ্রিয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট এবং ফুটবলের দুটি ফাইনাল। অ্যাথলেটিকসে নজরকাড়া গতি দেখিয়ে বালিকা ও বালক বিভাগে সেরা হয়েছে ঢাকার মারিয়া ও খুলনার জাকির হোসেন। ভিআইপি বক্স ছেড়ে সরাসরি ট্র্যাকের পাশে বসে এই স্প্রিন্ট উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি কাছে ডেকে নিয়ে খুদে এ অ্যাথলেটদের অভিনন্দন জানান।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ঢাকার মারিয়া ১৩.৭৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করে। এতে দ্বিতীয় ও তৃতীয় হয় সিলেটের তিশা আক্তার (১৪.২৫ সে.) ও খুলনার অধরা ঐশী (১৪.৬২ সে.)। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে খুলনার জাকির হোসেন ১১.১৫ সেকেন্ড সময় নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সেরা হয়। রংপুরের জিয়াদ হাসান (১১.২০ সে.) দ্বিতীয় এবং রাজশাহীর সুমন শেখ (১১.৪০ সে.) তৃতীয় হয়।

দিনের আরেক আকর্ষণ ফুটবলের দুটি ফাইনালে সেরা হয়েছে সিলেটের ছেলেরা এবং রংপুরের মেয়েরা। ছেলেদের ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারায় সিলেট। ম্যাচের শেষ মুহূর্তে দূরপাল্লার দারুণ এক শটে জয়ের সূচক গোল করে আরমান খান জিসান। অন্যদিকে, একপেশে মেয়েদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুরের মেয়েরা।

আট ডিসিপ্লিনের আঞ্চলিক ও জাতীয় পর্ব মিলিয়ে দেড় লাখের বেশি বালক-বালিকার অংশগ্রহণে শেষ হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসর। দ্বিতীয় আসরের নিবন্ধন এর মধ্যেই শুরু হয়েছে। সেপ্টেম্বরেই শুরু হয়ে যাবে আঞ্চলিক পর্ব। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

 

নতুন কুঁড়িনতুন কুঁড়ি স্পোর্টস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২