Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‘আগামীর সময় পড়লেই পুরস্কার’ বিজয়ীদের হাতে পছন্দের বই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২২:৩২
‘আগামীর সময় পড়লেই পুরস্কার’ বিজয়ীদের হাতে পছন্দের বই

ছবি: আগামীর সময়

দৈনিক আগামীর সময়-এর নিয়মিত আয়োজন ‘পড়লেই পুরস্কার’-এর প্রথম পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হলো তাদেরই পছন্দের বই। বৃহস্পতিবার সন্ধ্যায় আগামীর সময়ের কারওয়ান বাজার কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগামীর সময় প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুস সাত্তার মিয়াজী এবং সম্পাদক মোস্তফা মামুন।

খেলা ক্যাটাগরিতে কুইজ বিজয়ী মোহাম্মদ মনিরুল হাসান এবং দশচক্রের মগজ খাটান ক্যাটাগরিতে নাজমুস সাকিব অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। অন্যদিকে, ঢাকার বাইরে বসবাসরত বিজয়ীদের পুরস্কার তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুন

সনি-স্মার্ট আগামীর সময় প্রতিদিনের কুইজের তৃতীয় দিনের পুরস্কার বিতরণ

১৮ জুন ২০২৬

কুইজ প্রতিযোগিতায় পাঁচ ক্যাটাগরিতে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে পাঁচজনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রত্যেক বিজয়ীদের জন্য রয়েছে আগামীর সময়ের পক্ষ থেকে ১০০০ টাকা মূল্যের বই। তা ছাড়া সার্বিক ক্যাটাগরিতে একজন বিজয়ীর জন্য থাকছে ২০০০ টাকা মূল্যের বই। অন্যদিকে, ধাঁধায় চারটি ক্যাটাগরিতে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে চারজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন

আগামীর সময়ের প্রথম পুরস্কার, আমার ভাবনাগুচ্ছ ও কিছু অপ্রকাশিত কথা

১৯ মে ২০২৬

আগামীর সময় পাঠকদের জ্ঞানচর্চা এবং অনুসন্ধানী বিষয়ে সম্পৃক্ত করতে চায় জানিয়ে আগামীর সময়ের প্রধান সম্পাদক এবং প্রকাশক আবদুস সাত্তার মিয়াজী বললেন, ‘আমরা (আগামীর সময়) বিশ্বাস করি, একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য শুধু সংবাদ পরিবেশনই যথেষ্ট নয়, এর সঙ্গে সৃজনশীল আরও অনেক বিষয় যোগ করতে হয়। তাই আমরা পাঠকদের জ্ঞানচর্চা এবং অনুসন্ধানী বিষয়ে সম্পৃক্ত করার লক্ষ্যে কুইজ ও ধাঁধার আয়োজন করছি।’

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সম্পাদক মোস্তফা মামুন বলেছেন, ‘আমাদের এ আয়োজন অন্য আট-দশটা কুইজের মতো নয়। এ কুইজ শুধু আপনাকে জেতাবে না, আপনাকে নানা বিষয়ে সম্পৃক্ত করবে। কুইজে যারা অংশগ্রহণ করছেন তারা আসলে নিজেদের উপকৃত করছেন, পাঠাভ্যাসের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করছেন। পুরস্কার জেতার জন্য তারা হয়তো দশটি খবর পড়ছেন। পড়ে অনেক কিছু জানছেন। সঙ্গে একই বিষয়ে আরও জানার জন্য অনলাইনে যাচ্ছেন। আমরা মনে করি, এই কুইজ ও ধাঁধার মাধ্যমে আমরা একটা জ্ঞানের চক্র, চিন্তার চক্র তৈরি করতে পেরেছি।’

সামনের দিনগুলোতেও আগামীর সময় আরও নানারকম সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে বলে জানান সম্পাদক মোস্তফা মামুন।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর, সেলস্, মার্কেটিং অ্যান্ড অপারেশন্স আহসানুজ্জামান রিমন, ডিজিএম সার্কুলেশন মাসুদ কবীর পাভেল এবং ডেপুটি ফিচার এডিটর ইশতিয়াক হাসান।

আগামীর সময়পুরস্কারকুইজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও