Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নির্বাচন

রোডম্যাপ ঘোষণা, ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি থেকে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৩:৩৭
রোডম্যাপ ঘোষণা, ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি থেকে

গ্রাফিকস: আগামীর সময়

আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপ ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার ইসির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সব জেলাতেই একসঙ্গে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সদর উপজেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোকে বর্ণানুক্রমিকভাবে সমন্বয় করার চেষ্টা করা হবে।

নির্বাচনের তফসিল প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। সাধারণত নির্বাচনের প্রায় ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণা করা হয়। তবে পরিস্থিতি অনুযায়ী এ সময় ৩৮ থেকে ৪৫ দিন পর্যন্ত হতে পারে।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করা হবে। আগের বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করবে।

জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর একটি খসড়া কমিশনের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কোন আইনের অধীনে নির্বাচন হবে, এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, আইন সংশোধনের প্রক্রিয়া চলমান থাকে। যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেদিন যে আইন বলবৎ থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, পরবর্তী কমিশন সভায় অন্যান্য নির্বাচন নিয়ে ধারণা দেওয়া হবে। এ বিষয়ে কমিশনের কার্যক্রম চলমান রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি এবং অন্যান্য সমস্যার মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন কতটা সম্ভব, এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগেও এর চেয়ে বেশি উদ্বেগের কথা শোনা হয়েছিল। এরপরও জাতীয় নির্বাচন স্মরণকালের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

তিনি বলেন, কমিশন আশা করে, দেশে যে ভালো নির্বাচনী সংস্কৃতি শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। এ জন্য সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা কামনা করেন তিনি।

ইভিএম ব্যবহার না করার বিষয়ে কমিশন আগেই সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, এসব যন্ত্র এখনো কমিশনের কাছে রয়েছে এবং এগুলো নিয়ে বিভিন্ন জটিলতা মোকাবিলা করতে হচ্ছে। ইভিএম-সংক্রান্ত কমিটির বক্তব্য শোনার পর যন্ত্রগুলো নিষ্পত্তির বিষয়ে এবং আগের কমিটির সিদ্ধান্তগুলো কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ করে বাকি যন্ত্রগুলো দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশন।

ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসি সানাউল্লাহ। তিনি বলেছেন, বর্তমান পদ্ধতিতে পরিবারের সদস্য বা পরিচিত কাউকে ১২ নম্বর ফরম পূরণ করে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন করতে হয়। তবে সচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে অনেক মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থেকে যায়। এ সমস্যা সমাধানে অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে মৃত ভোটারদের নাম সময়মতো বাদ দেওয়ার একটি প্রস্তাব কমিশনে উপস্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি উপজেলা ও ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হবে। কার্যকারিতা পর্যালোচনার পর সারা দেশে তা বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক