Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শেখ হাসিনার কথায় ‘মনোযোগ নেই’ সরকারের, তবে ‘সতর্ক’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৬
শেয়ার করুন:
শেখ হাসিনার কথায় ‘মনোযোগ নেই’ সরকারের, তবে ‘সতর্ক’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার সচিবালয়ে। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ১৬ই ডিসেম্বর ফেরার ঘোষণা দেওয়ার পর নানা আলোচনা চললেও একে গুরুত্বই দিচ্ছে না সরকার। অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তাই জানালেন।

তিনি আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘এখন আসিব আসিব বলিয়া কতদিন পার হবে? কোন দিন? একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ। এগুলোয় আমাদের মনোযোগ নাই।’

গুরুত্ব না দিলেও সীমান্তের ‘ওপার থেকে আসা নির্দেশনায়’ দেশে নাশকতার যে কোনো চেষ্টা ঠেকাতে সরকার ‘সব সময় সতর্ক’ রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চাইছেন। এজন্য পাসপোর্ট চেয়ে আবেদনের পাশাপাশি রাষ্ট্রীয় সংস্থার বিমান পাঠিয়ে তাকে আনার কথাও তিনি বলেছেন বলে রয়টার্স জানিয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া কিংবা তাকে এভাবে ফিরতে দেওয়ার সুযোগ নেই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আটক করে বাংলাদেশকে হস্তান্তর করতে হবে ভারতকে।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে ফিরতে চান, তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে দেখা গেছে। তবে তাকে প্রত্যর্পণ চুক্তি অনুসারেই দেশে ফিরতে হবে।’

সরকার এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারতকে চিঠি দিয়েছে। ভারত বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

২৪ নভেম্বর ২০২৬

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো স্বীকৃতি নেই। ২০২৪ সালের অভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর দলটি নিজেদের কার্যক্রমের মধ্য দিয়ে সন্ত্রাসীগোষ্ঠীতে পরিণত হয়েছে। দেশের মানুষও তাদেরকে আর রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে না।’

দীর্ঘদিনের প্রতিপক্ষ রাজনৈতিক দলটির ভবিষ্যৎ নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না।’

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি বলেন, বিষয়টি চলমান বিচারিক প্রক্রিয়ার অংশ। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও যে বিচারের আওতায় আনার বিধান রয়েছে, তা মনে করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংলাপ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা তার রয়েছে বলে সালাহউদ্দিন জানান।

শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশে তার দলের সমর্থকদের তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা মিছিলে নামছেন। তার মধ্যে বাস পোড়ানো, হাতবোমা বিস্ফোরণের মতো নাশকতাও তারা ঘটাচ্ছেন বলে সরকারের দাবি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্বাঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। তাদের এসব নির্দেশনায় দেশে থাকা নেতা-কর্মীরা প্রতারণা ও ফাঁদে পড়ে বিপদের মুখে পড়ছেন।’

আরও পড়ুন

১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

২৫ নভেম্বর ২০২৬

জনগণ এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না বলে মনে করেন তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে বলে তিনি জানান।

গোপালগঞ্জে সম্প্রতি আওয়ামী লীগের তৎপরতা থেকে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সরকারের ব্যর্থতার কথাও বলছেন বিরোধীদলীয় নেতারা।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলে আগের অপচেষ্টা ভণ্ডুল করেছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জে নাশকতায় পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।’

আরও পড়ুন

রাষ্ট্রীয় বিমান নয়, শেখ হাসিনার অপেক্ষায় আইনের হাতকড়া: খন্দকার মারুফ

২৫ নভেম্বর ২০২৬

বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রম।

তৈরি পোশাক শিল্পের নতুন মজুরি কাঠামোর ঘোষণা আসায় শ্রমিক অসন্তোষ কমে যাবে বলে আশা করছেন সালাহউদ্দিন। তবে এরপরও কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করলে কঠোর হওয়ার বার্তাও দেন তিনি।

সালাহউদ্দিন বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট।

‘বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়। একটি মহল বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীসরকারআওয়ামী লীগহাসিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ