Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাষ্ট্রীয় বিমান নয়, শেখ হাসিনার অপেক্ষায় আইনের হাতকড়া: খন্দকার মারুফ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৭:২৯
শেয়ার করুন:
রাষ্ট্রীয় বিমান নয়, শেখ হাসিনার অপেক্ষায় আইনের হাতকড়া: খন্দকার মারুফ

পথসভায় ড. খন্দকার মারুফ হোসেন

মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার জন্য রাষ্ট্রীয় বিমান নয়, অপেক্ষা করছে আইনের হাতকড়া। এমনই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

আজ বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাসখোলা, হাসেরখোলা, আউটিয়াখোলা, ভেলানগর, নগরপাড়, চারিপাড়া ও সিঙ্গুলা এলাকায় বিভিন্ন পথসভায় কথা বলেন তিনি। এলাকাগুলোর বেহাল সেতু, কালভার্ট ও রাস্তাঘাট পরিদর্শনকালে এসব পথসভা হয়।

খন্দকার মারুফ বলেন, গায়ের জোরে ১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরশাসন চালিয়েছেন। তার শাসনামলে দেশের অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস হয়েছে। এরপর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। দেশের মানুষ তার প্রতি চরম ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান দাবি করা ‘মামাবাড়ির আবদার’।

এলাকার ভাঙাচোরা সেতু, কালভার্ট ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য দাউদকান্দি উপজেলা প্রকৌশলীকে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

খন্দকার মারুফ বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের কোনো জ্যেষ্ঠ নেতা এসব এলাকা পরিদর্শনে আসেননি, উন্নয়নও হয়নি। স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে তিনি নিয়মিত তাদের পাশে থেকে কাজ করছেন।

পথসভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, দেশের উন্নয়ন ও জনগণের শান্তি বিনষ্ট করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাশকতায় লিপ্ত রয়েছে। দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাক, তারা তা চায় না। সরকারকে বেকায়দায় ফেলতে পলাতক সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা চালাচ্ছে।

আরও পড়ুন

আওয়ামী লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া: ড. খন্দকার মারুফ

১৭ নভেম্বর ২০২৬

বর্তমান সরকারের প্রশংসা করে তিনি বলেন, সরকার দেশ ও জনগণের আশা-আকাঙ্ক্ষার বাতিঘর। প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর দেশপ্রেম, মানবিকতা, সততা ও গতিশীল নেতৃত্ব আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনন্য শক্তি। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে সম্মানজনক অবস্থানে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খন্দকার মারুফ আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নিষ্পেষিত জাতির কল্যাণে অগ্রপথিক হয়ে তারেক রহমান রাষ্ট্রের হাল ধরেছেন। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। জনগণের স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই। সন্ত্রাসীদের নাশকতা ঠেকাতে প্রধান বিরোধী দলসহ ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপি নেতা হুমায়ুন কবির, শাহ আলম সরকার, মো. রোমান খন্দকার, আনোয়ার হোসেন আনন্দ, লিয়াকত আলী খান, এস এম মিজান, ইব্রাহিম খলিল, তৈয়ব আলী, আবদুল বাসেদ ও মো. কাউসারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত হুমায়ুন কবির অরুণ ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফাতেহা পাঠ করেন খন্দকার মারুফ। এরপর প্রয়াত নেতার বাড়িতে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন।


দাউদকান্দিড. খন্দকার মারুফ হোসেনবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি