Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আজ সাবেক রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:০১
আজ সাবেক রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান

নানা আয়োজনে পালিত হচ্ছে সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী। আজ বৃহস্পতিবার তার কবর জিয়ারতের পাশাপাশি আয়োজন করা হয়েছে দোয়া ও মিলাদ মাহফিলের। মাহবুব আলী খান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বাবা।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটি জানিয়েছে, সকালে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এরপর সেখানে কোরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও। এ ছাড়া দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে, বাদ জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে মাহবুব আলী খান স্মরণে দোয়াও করা হবে। বিকালে ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ কোরআন খতম ও দোয়া মাহফিল হবে। মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত ছিন্নমূল সংগঠন ‘সুরভী’ কার্যালয়েও করা হয়েছে দোয়ার আয়োজন।

এ ছাড়া ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম, জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি খানবাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ, আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদ, তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদসহ হাইকোর্ট মাজার মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদে মোনাজাত করা হবে।

পাশাপাশি মাহবুব আলী খানের জন্মভূমি সিলেটে হজরত শাহজালাল (রা.) ও হজরত শাহপরানের (রা.) দরগা মসজিদসহ বিভিন্ন মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হবে। বাদ জোহর সিলেটের বিরাহিমপুরে নিজ বাসায় হবে মিলাদ ও আলোচনা সভা।

এ ছাড়া বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে আসরের নামাজের পর এবং গাবতলী বাগবাড়ী জামে মসজিদে কোরআন খতম ও দোয়া করা হবে। বগুড়ার গাবতলীর লাঠিগঞ্জ অন্ধ এতিমখানায় এবং জামালপুরের দুরমুটে হজরত শাহ কামাল (রহ.) মাজার প্রাঙ্গণেও কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে সৌদি আরবের কাবা শরিফে মোনাজাত করা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পান। পরে জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মারা যান। মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দ ইকবাল মান্দ বানু এবং তার দুই মেয়ে শাহিনা খান জামান এবং জুবাইদা রহমান।

রিয়ার অ্যাডমিরালমাহবুব আলীমৃত্যুবার্ষিকী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র