Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ভোট ঘিরে গুজব ও তথ্য বিকৃতি চরমে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩
ভোট ঘিরে গুজব ও তথ্য বিকৃতি চরমে

সংগৃহীত ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনলাইন দুনিয়ায় গুজব এবং তথ্য বিকৃতির প্রবণতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে খণ্ডিত বক্তব্য, পুরনো ভিডিও, বিকৃত শিরোনাম ও বিভ্রান্তিকর দাবি, যার বড় একটি অংশ সরল বিশ্বাসে লুফে নিচ্ছেন অসচেতন ভোটাররা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভোটের আগ মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার মতো গুজবও উদ্বেগজনক হারে বাড়ছে। মাঠের রাজনীতির পাশাপাশি ভার্চুয়াল দুনিয়াও বিভক্ত। তীব্র মতবিরোধ, তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনার সঙ্গে চলে ভুয়া তথ্যের ছায়াযুদ্ধ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে এখন সহজেই বানানো যাচ্ছে নকল ফুটেজ। দেখতে হুবহু কোনো নেতার মতো, কণ্ঠও অবিকল। ফলে সতর্কভাবে যাচাই না করে এর প্রকৃত অবস্থা বোঝার উপায় থাকে না।

বিশেষজ্ঞরা বলছেন, তথ্য-প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে অপতথ্যের বিস্তারও বেড়েছে বহুগুণে। সত্যকে আড়াল করে মিথ্যাকে প্রতিষ্ঠা করার এই প্রবণতা দিন দিন গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। জন্ম দিচ্ছে অকারণ বিতর্কের, বিভাজনের এবং কোনো কোনো ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিদেরও ঠেলে দিচ্ছে সামাজিক ও রাজনৈতিক হয়রানির মুখে।

বিশ্বব্যাপী তথ্য বিশ্লেষণ বলছে, বর্তমানে পৃথিবীজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিভিন্ন প্ল্যাটফর্মে খণ্ডিত বক্তব্য, গুজব, জাল ই-মেইল বা নকল মিডিয়া ব্যবহার করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে, যা নির্বাচনকে দূষিত করছে।

দ্য ডিসেন্ট সম্পাদক কদরুদ্দীন শিশির দীর্ঘদিন ধরে গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দেশে বর্তমানে কিছু স্বতন্ত্র সংস্থা ফ্যাক্ট চেকিং কার্যক্রম চালালেও মূলধারার গণমাধ্যমের পক্ষ থেকে সে ধরনের উদ্যোগ খুব একটা দেখা যাচ্ছে না। অথচ ইউরোপ, আমেরিকা এমনকি পাশের দেশ ভারতেও নির্বাচনকেন্দ্রিক ফ্যাক্ট চেকিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়।

তিনি বলেন, ভোটের সময় স্বাভাবিকভাবেই মানুষ প্রতিযোগিতায় লিপ্ত থাকে। আর যেকোনো প্রতিযোগিতায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা চলে নানাভাবে। গুজব ও অপতথ্য ছড়িয়ে দেওয়া এখন সেই প্রতিযোগিতার অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছে। বিশেষ করে ভোটের প্রাক্কালে এই প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে মানুষ কোনো তথ্য যাচাই না করেই দ্রুত বিশ্বাস করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। কারো প্রতি ক্ষোভ থাকলে, সে বিষয়ে অপতথ্য আরো দ্রুত ছড়ায়।

কদরুদ্দীন শিশির আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সক্রিয়তাও এই সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে। এ থেকে সাধারণ ভোটারদের পরিত্রাণ পেতে হলে অবশ্যই সচেতন হতে হবে। কোনো তথ্য বিশ্বাস করার আগে ন্যূনতম পর্যায়ে হলেও যাচাই করা জরুরি। একইভাবে কোনো বক্তব্য বা ভিডিও দেখার ক্ষেত্রে খণ্ডিত অংশের ওপর নির্ভর না করে পুরো বক্তব্যটি দেখার বা জানার চেষ্টা করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের খণ্ডিত ভিডিও বা অপতথ্য ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। তাই সাধারণ ভোটারদের উচিত, সত্য জানার জন্য বিদ্যমান ফ্যাক্ট চেকিং সংস্থা বা ফ্যাক্ট চেকারদের সহায়তা নেওয়া।

নির্বাচনঅপতথ্যগুজব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার