Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পে-অর্ডারের দিন শেষ, এ-চালানে জমা হলো ভূমি নিবন্ধনের টাকা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৯:৩৬
পে-অর্ডারের দিন শেষ, এ-চালানে জমা হলো ভূমি নিবন্ধনের টাকা

মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে এ-চালানের মাধ্যমে ভূমি নিবন্ধন ফি প্রদানের কার্যক্রম শুরু

এতদিন দলিল নিবন্ধনের পর রাজস্বের টাকা জমা হতো ব্যাংকের পে-অর্ডারে। এরপর সেই টাকা সরকারি কোষাগারে পৌঁছাতে কেটে যেত দিনের পর দিন। এবার সেই দীর্ঘসূত্রতার অবসান ঘটল।

আজ মঙ্গলবার থেকে এ-চালানের মাধ্যমে ভূমি নিবন্ধন ফি ও করাদি সরাসরি রিয়েল টাইমে সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দেশের ভূমি নিবন্ধন ব্যবস্থাপনায় এই নতুন অধ্যায়ের পাইলটিং শুরু হলো মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে।

এদিন দুপুরে মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে এ-চালানের মাধ্যমে রাজস্ব জমার এই কার্যক্রম উদ্বোধন করেন নিবন্ধন অধিদপ্তরের আইজিআর শামীমা আফরোজ। অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত হয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন।

সংশ্লিষ্টরা জানান, মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর অতিদ্রুত সারাদেশে একযোগে এ-চালান সিস্টেমের মাধ্যমে ভূমি নিবন্ধন ফি ও করাদি জমা নেওয়া হবে। এর মাধ্যমে ভূমি নিবন্ধন খাতে দীর্ঘদিনের ম্যানুয়াল রাজস্ব জমা ব্যবস্থাপনা পেরিয়ে ডিজিটাল ও রিয়েল টাইম রাজস্ব ব্যবস্থাপনার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে নতুন পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ

১৮ আগস্ট ২০২৬

উদ্বোধনী বক্তব্যে আইজিআর শামীমা আফরোজ বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজ একটি নতুন দিগন্তের সূচনা হলো। ভূমি নিবন্ধন ফি ও অন্যান্য করাদি এ-চালানের মাধ্যমে রিয়েল টাইমে সরকারি কোষাগারে জমার শুভ সূচনা হলো নিবন্ধন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সদর সাব-রেজিস্ট্রার অফিসের মাধ্যমে। ফলে ভূমি নিবন্ধনের বিশাল অংকের রাজস্ব এখন থেকে আর সরকারি কোষাগারের বাইরে থাকবে না। নাগরিকরা দ্রুত ও সহজে ভূমি নিবন্ধন করতে পারবেন।’

সূত্রমতে, এতদিন ভূমি নিবন্ধন ফি ও করাদি সোনালী ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে জমা দেওয়া হতো। এতে রাজস্বের অর্থ ব্যাংকে পড়ে থাকত এবং সরকারি কোষাগারে জমা হতে সময় লাগত। নতুন পদ্ধতিতে সেই অর্থ এ-চালানের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগরে জমা হবে। এতে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি বাড়ার পাশাপাশি অর্থ জমার প্রক্রিয়াও সহজ হবে।

অনুষ্ঠানে অর্থ বিভাগের BACS ও iBAS++ Scheme-এর এ-চালান সংশ্লিষ্ট সদস্যরা সরাসরি উপস্থিত ছিলেন। এ-চালান টিমের সিনিয়র ফাংশনাল পরামর্শক এ.কে.এম মুখলেছুর রহমান সূচনা বক্তব্যে নতুন এ সেবার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।

iBAS++-এর PEC মোহাম্মদ আনিসুজ্জামান সরকারি রাজস্ব অন-ডেটে কোষাগারে জমার একক প্লাটফর্ম হিসেবে এ-চালানের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। ভূমি নিবন্ধন অধিদপ্তর এ ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ায় তিনি আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা রেজিস্ট্রার মো. জাহিদ হোসেন। এতে উপস্থিত ছিলেন নিবন্ধন অধিদপ্তরের প্রতিনিধি এআইজিআর (অর্থ) মহসীন আলম, ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুনিরুল হাসান এবং সহকারী প্রকল্প পরিচালক মো. জুবায়ের হোসেন। তারা দ্রুততম সময়ের মধ্যে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন সম্পন্ন করার আশ্বাস দেন।

সংশ্লিষ্টরা জানান, এ-চালান সিস্টেমের সঙ্গে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা সিস্টেমের আন্তঃসংযোগ সম্পন্ন হলে নিবন্ধন ফি জমার প্রক্রিয়া আরও সহজ, নির্ভুল ও সাবলীল হবে। এতে নাগরিকদের হয়রানি কমার পাশাপাশি সরকারি রাজস্ব ব্যবস্থাপনা গতিশীল হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সোনালী ও রূপালী ব্যাংকের ইউজারদের উপস্থিতিতে দুটি দলিলের নিবন্ধন ফি এ-চালানের মাধ্যমে জমা দিয়ে রাজস্ব আদায়ের কার্যক্রম সম্পন্ন করা হয়।

ভূমিভূমি অফিসনিবন্ধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা