Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

‘বাঁশির সুরে’ হরিপ্রসাদ চৌরাসিয়ার জন্মদিন উদযাপন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ২০:৪০
‘বাঁশির সুরে’ হরিপ্রসাদ চৌরাসিয়ার জন্মদিন উদযাপন

হরিপ্রসাদ চৌরাসিয়ার জন্মদিন উদযাপন অনুষ্ঠান

ভারতের খ্যাতিমান শাস্ত্রীয় বাঁশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার ৮৮তম জন্মদিন উপলক্ষে বিশেষ এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের আইজিসিসি মিলনায়তনে ‘বাঁশির সুরে’ শিরোনামের আয়োজনে এই মহান মায়েস্ত্রোর জীবন ও ভারতীয় শাস্ত্রীয় সংগীতে তার অবিস্মরণীয় অবদানকে তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। অনুষ্ঠানে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করতে এই গুণী শিল্পীর সুরের প্রভাবের কথা উল্লেখ করেন।

এই আয়োজনে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কয়েকটি রাগ পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত বাঁশিবাদক গাজী আব্দুল হাকিম। তার মনমুগ্ধকর পরিবেশনা শ্রোতাদের প্রশংসা কুড়ায়।

বাঁশির সুরের মূর্ছনা ছাড়াও অনুষ্ঠানে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার জীবন, বর্ণাঢ্য কর্ম ও সংগীতসাধনার ওপর নির্মিত একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

শাস্ত্রীয় সংগীতে বাঁশিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার অবদান অনস্বীকার্য। শিল্পকলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ ছাড়াও ‘সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার’ এবং একাধিক আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবসহ বহুবার ঢাকা সফর করেছেন।

​অন্যদিকে, গাজী আব্দুল হাকিম বাংলাদেশের একজন খ্যাতিমান বাঁশিবাদক, যিনি বাঁশের তৈরি বাঁশি বাদনে বিশেষ পারদর্শী। দেশে ও বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে (যার মধ্যে লন্ডনের হাউস অব কমন্সও রয়েছে) বাঁশি পরিবেশন করেছেন তিনি। বাঁশি সংগীতের ঐতিহ্য রক্ষা ও নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করতে তার অবদানও উল্লেখযোগ্য।

আইজিসিসি জানিয়েছে, ভারতীয় শাস্ত্রীয় শিল্পকলার প্রসার এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক যোগাযোগ ও মৈত্রী আরও সুদৃঢ় করার নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জন্মদিন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    advertiseadvertise