Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

‘বীরপুরুষ’ আর নির্মাণ করা হলো না মুস্তাফা মনোয়ারের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৬:১০
‘বীরপুরুষ’ আর নির্মাণ করা হলো না মুস্তাফা মনোয়ারের

শিল্পী মুস্তাফা মনোয়ার ও পাপেট-ছবি: সংগৃহীত

‘রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বীর পুরুষ’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা ছিল কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের। তিনি চেয়েছিলেন পুতুল এবং মানুষকে ব্যবহার করে চলচ্চিত্রটি নির্মাণ করা। সেই চলচ্চিত্রের চিত্রনাট্যও তৈরি করেছিলেন। কিছু প্রস্তুতিমূলক কাজও এগিয়েছিল। তবে নানা কারণে স্বপ্নের সেই চলচ্চিত্রটি আর নির্মিত হয়নি’— বলছিলেন মুস্তাফা মনোয়ারের দীর্ঘদিনের সহকর্মী ও শিশুতোষ পাপেট অনুষ্ঠান ‘মনের কথা’র শিল্পী অনুকূল দাস।

মুস্তাফা মনোয়ার বললেন, ‘স্যার একদম কাজ পাগল মানুষ ছিলেন। কাজের বাইরে তাকে চিন্তাই করা যেত না। ছাত্রজীবন থেকেই তার কর্মশালায় কাজ করতে আমরাও সেই কাজের মধ্যেই ডুবে যাই। এরপর আর এই জায়গা ছেড়ে যাওয়া হয়নি।’

প্রায় তিন দশকেরও বেশি সময় মুস্তাফা মনোয়ারের সঙ্গে কাজ করেছেন অনুকূল। ১৯৯৪ সালে মুস্তাফা মনোয়ার শিশুদের শিক্ষামূলক পাপেট অনুষ্ঠান ‘মনের কথা’ শুরু করেন। সেই শুরু থেকেই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত অনুকূল। তিনি ‘পারুল’ পাপেট চরিত্র পরিচালনা, পাপেট নির্মাণ ও নকশার দায়িত্ব পালন করেছেন।

‘মুস্তাফা মনোয়ারের অপূর্ণ থেকে যাওয়া সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। স্যারের ইচ্ছা ছিল পাপেট এবং মানুষের অভিনয়-দুটো একসঙ্গে নিয়ে একটি সিনেমা করবেন। রবীন্দ্রনাথের বীরপুরুষ নিয়ে স্ক্রিপ্টও তৈরি করেছিলেন। কিছু কাজও এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর করা সম্ভব হয়নি’— যোগ করেন অনুকূল দাস।

মুস্তাফা মনোয়ার শুধু পাপেট নিয়েই কাজ করেননি; তিনি টেলিভিশন নাটক, মঞ্চ নাটকসহ নানা মাধ্যমে কাজ করেছেন। কিন্তু ‘বীর পুরুষ’ চলচ্চিত্রটি নির্মাণের সেই আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে গেছে বলে জানান অনুকূল।

মুস্তাফা মনোয়ারের সঙ্গে শেষ দিকের স্মৃতির কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘অসুস্থতার সময়ও স্যারের সঙ্গে যোগাযোগ ছিল। তবে তখন তার শারীরিক অবস্থার কারণে দীর্ঘ আলাপ সম্ভব হতো না। খোঁজখবর নেওয়ার মধ্যেই কথোপকথন সীমাবদ্ধ থাকত। সুস্থ সময়টাতেই মূলত নানা সৃজনশীল কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে তাদের বিস্তর আলোচনা হতো।’

হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের গল্প অবলম্বনে ‘কুৎসিত হাঁসের ছানা’ মঞ্চায়নসহ একাধিক বড় প্রযোজনায় মুস্তাফা মনোয়ারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জীবনকে সমৃদ্ধ করেছে বলেও জানান তিনি।

মুস্তাফা মনোয়ারবীরপুরুষনির্মাণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার