Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরার তাগিদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২০:৩৮
আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরার তাগিদ

ছবি: আগামীর সময়

বাস, ট্রেন, বিমানসহ যেকোনো জনসমাগম স্থলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তার দর্শনকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিস্তৃত করার পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্ট নজরুল গবেষক, শিল্পী, কবি ও আবৃত্তিকাররা।

আজ রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সম্মিলন ও মতবিনিময় সভায় বিশিষ্টজনরা এসব প্রস্তাবনা উপস্থাপন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।

মতবিনিময় সভায় বক্তারা শুধু রাজধানীকেন্দ্রিক নয়, বরং জেলা ও বিভাগীয় পর্যায়ে নজরুল প্রতিভা অন্বেষণ, কর্মশালা ও নজরুল গবেষণা বাড়ানো এবং বিদেশে ‘নজরুল কালচারাল সেন্টার’ গড়ে তোলার তাগিদ দেন। একই সঙ্গে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় এবং জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল চর্চা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

এ ছাড়া যন্ত্রসংগীত, সেমিনার ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শুদ্ধ বাণী ও সুরে উদ্বুদ্ধ করা, গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে নজরুলের সৃষ্টিকর্ম সম্প্রসারিত করা, পাবলিক প্লেসে স্মৃতিস্তম্ভ নির্মাণ, নজরুল কালচারাল মিউজিয়াম স্থাপন এবং নজরুল বর্ষ উপলক্ষে একটি ‘থিম সং’ তৈরির বিষয়ে মতামত প্রদান করা হয়।

সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘দেশকে মাদকমুক্ত এবং মৌলবাদ ও উগ্রবাদ নির্মূল করে উন্নত সমাজ গঠন করার একমাত্র হাতিয়ার হলো সংস্কৃতি বিষয়ক জ্ঞান এবং শিক্ষা। আমরা উন্নত মানবসম্পদ গড়ে তুলতে চাই।’

নতুন প্রজন্মকে লালন, ভাওয়াইয়া, ভাটিয়ালীর শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় থেকেই কাজী নজরুল ইসলামের গান ও কবিতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি অভিমত ব্যক্ত করেন।

দেশের বিভিন্ন মাধ্যমের ৪০০ কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তিশিল্পী ও নজরুল গবেষক এই সম্মিলনে অংশ নেন। তাদের মধ্যে অধ্যাপক ড. নাশিদ কামাল, ইয়াকুব আলী খান, গাজী আব্দুল হাকিম, সীমা ইসলাম, লুবনা মারিয়াম, খায়রুল আনাম শাকিল, সাদিয়া আফরীন মল্লিক, এ এফ এম হায়াত উল্লাহ, সাজু আহমেদ, ফেরদৌস আরা, অধ্যাপক প্রিয়াংকা গোপ, মাহমুদুল হাসান, কল্পনা আনাম, ফাতেমা তুজ জোহরা ও সুজিত মোস্তফা প্রমুখ নিজেদের মতামত ব্যক্ত করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেছেন, ‘প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ নানান আঙ্গিকে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বছরব্যাপী পরিকল্পনা গ্রহণ করেছে।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

কবি নজরুলনজরুল বর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী