Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

‘আমার বন্ধু নিরঞ্জন’ খ্যাত কবি ভাস্কর চৌধুরী মারা গেছেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:০৩
‘আমার বন্ধু নিরঞ্জন’ খ্যাত কবি ভাস্কর চৌধুরী মারা গেছেন

ভাস্কর চৌধুরী

‘আমার বন্ধু নিরঞ্জন’ খ্যাত কবি, কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। গতকাল রোববার রাত পৌনে ১১টায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে প্রয়াতের ছোট ভাই জিয়াউল আহসান জানিয়েছেন।

আজ সোমবার বাদ ফজর ঢাকার উত্তর আদাবরের ঢাকা হাউজিং জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের ভবানীপুরে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ভাস্কর চৌধুরী পরিবার নিয়ে রাজধানীর ঢাকা হাউজিং এলাকায় নিজের বাড়িতে থাকতেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অসুস্থবোধ করায় ভাস্কর চৌধুরীকে ১৫ জুন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

ভাস্কর চৌধুরী ১৯৫২ সালের ১৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদরের ভবানীপুর গ্রামে জন্ম নেন। তার আনুষ্ঠানিক নাম আশরাফুল ইসলাম। ছাত্রজীবন থেকে তিনি সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। পড়াশোনা শেষে সরকারি চাকরির পাশাপাশি লেখালেখি অব্যাহত রাখেন তিনি।

১৯৮৪ সালে প্রথম গল্পগ্রন্থ ‘রক্তপাতের ব্যাকরণ’ প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যাঙ্গনে পরিচিতি লাভ করেন ভাস্কর। গল্প, কবিতা, উপন্যাস মিলিয়ে তার ৪০টির মতো বই রয়েছে।

বরেন্দ্র অঞ্চলের মাটি, মানুষ, লোকজ সংস্কৃতি এবং আদিবাসী জনগোষ্ঠীর জীবনসংগ্রাম তার সাহিত্যকর্মের প্রধান উপজীব্য ছিল। সাঁওতাল জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও সংগ্রাম নিয়ে রচিত তার মহাকাব্যিক উপন্যাস ‘ধনসা মাতি ও তার জীবনবৃক্ষ’ প্রশংসা কুড়ায়। মুক্তিযুদ্ধবিষয়ক তার স্মৃতিকথা ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ প্রকাশিত হয় ২০১৫ সালে।

তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে— বাষট্টি বিঘা নদী (১৯৮৭), কোথায় নিবাস (১৯৮৭), পতনের সময় (১৯৮৮), শনিবারে বৃষ্টি (১৯৯৯) । উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে— লালমাটি কালো মানুষ (১৯৯৮), স্বপ্নপুরুষ (১৯৯৮), মীমাংসা পর্ব (১৯৯৮), আষাড়ের জীবনদর্শন (১৯৯৯), ভূমি (২০১১), কৃষ্ণপুরাণ (২০১১), কখনও কখনও এরকম ঘটে (২০১২)।

২০১২ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আমার বন্ধু নিরঞ্জন’ তুমুল জনপ্রিয়তা এনে দেয় ভাস্কর চৌধুরীকে। তার কবিতার অন্য বইয়ের মধ্যে রয়েছে— আমার কেবলই সমর্পণ (১৯৮৬), আমার ভেতরে আঁধার (২০১২), পরানের গহীন (২০১২), তোর বড় কষ্টরে (২০১২)।

ভাস্কর চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ