Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

লোক সংগীতে ছায়ানটে শ্রোতার আসর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ২১:১৭
লোক সংগীতে ছায়ানটে শ্রোতার আসর

গ্রাফিকস: আগামীর সময়

ঢাকার ছায়ানট সংস্কৃতিভবন মিলনায়তনে বসেছিল লোকসংগীতের আসর। আজ শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় মাটির গানের সুর-তালে মুগ্ধতা ছড়ান শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসেন শিল্পী পাওয়েল বিশ্বাস। তার কণ্ঠে মনমোহন দত্ত রচিত ও সুরারোপিত ‘জগৎ জননী জাগো’ পরিবেশনের মধ্য দিয়ে আসরের সূচনা হয়। এরপর ক্বারি আমিরউদ্দীনের ‘ওরে ভরা গাঙ্গে’ গানটি পরিবেশন করে তিনি শ্রোতাদের মন ছুঁয়ে যান।

পরবর্তী পরিবেশনায় শিল্পী জোনাকী রানী শীল তুলে ধরেন বাংলার মরমি ধারার দুটি গান। এস এম বখত্ শাহ চিশতীর ‘আরে ও মাঝি ভাই’ এবং লালন সাঁইয়ের ‘সর্ব সাধন সিদ্ধ হয় তার’-দুটি গানেই তিনি সুর, আবেগ ও ব্যঞ্জনার সমন্বয়ে শ্রোতাদের অন্য এক অনুভবের জগতে নিয়ে যান।

খগেন্দ্রনাথ সরকার পরিবেশন করেন গোকলানন্দ গোস্বামীর ‘আর কতকাল ভবের কূলে কান্তে হবে’, ভবা পাগলার ‘ভাব সাগরে ভাবের মানুষ’, লালন সাঁইয়ের ‘আঁচলা ঝোলা তিলক মালা’, উকিল মুন্সীর ‘আমার প্রাণবন্ধু আসিয়া’, কীর্তনের ‘আমার জীবনও মরণও সাধন ভজন’, রাধারমণ দত্তের ‘নাইয়ারে সুজন নাইয়া’, কুমুদ কান্তের ‘গুরু আমায় যে ধন দিল সব ফেলেছি’ এবং বিজয় সরকারের ‘জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কী’। তার পরিবেশনায় লোকদর্শন, আধ্যাত্মিকতা ও জীবনের গভীর বোধ একাকার হয়ে ওঠে।

গানের পরিবেশনায় যন্ত্রানুষঙ্গে- তবলায় ছিলেন স্বরূপ হোসেন, দোতারায় রতন কুমার রায়, বাঁশিতে মো. মনিরুজ্জামান এবং মন্দিরায় প্রদীপ কুমার রায়। সবশেষে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের এই আয়োজন।

লোকসঙ্গীতছায়ানটশ্রোতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা