ভিক্টোরিয়া কলেজ থিয়েটারে নাট্যকর্মশালা

ছবি: আগামীর সময়
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) ১৯তম ব্যাচের নবীন সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী নাট্যকর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ১৩ ও ১৪ অক্টোবর আয়োজিত এ কর্মশালায় নাট্যচর্চা ও অভিনয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান শিশির এবং ভিসিটির সাবেক সভাপতি ও কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের পরিচালক মো. আল-আমিন। দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ভিসিটির সাবেক সাধারণ সম্পাদক ফারহানা আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. নূর হোসেন রাজিব, সাবেক সভাপতি পৃথুল দাস এবং সাবেক সহসভাপতি খাদিজা আক্তার।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইঞা। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মো. গোলাম সোহরাব হাসান। সভাপতিত্ব করেন ভিসিটির প্রধান উপদেষ্টা মো. কবির উদ্দিন আহমেদ।
কর্মশালাটি তত্ত্বাবধান করেন ভিসিটির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফয়সাল ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। কর্মশালার আহ্বায়ক ছিলেন মাসুম ভূঁইয়া এবং সদস্যসচিব জিন্নাত জাহান শশী।




