Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৩:০৭
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু নিহত

জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ভবনের ছাদ ধসে অন্তত ২৮ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন এক নারী শিক্ষিকাও। আজ বৃহস্পতিবার ঘটে এ ঘটনা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ভবনের ছাদ ধসে পড়লে অন্তত ২৮ শিশু ও একজন নারী শিক্ষক নিহত হন।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, আল খায়ের স্কুলের ভবনের ছাদ ধসে পড়ায় শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ঘটার সময় শিক্ষার্থীরা তাদের শ্রেণিকক্ষে উপস্থিত ছিল।

লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ২৮ শিশুর মরদেহ আনা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ছাদ ধসের এ ঘটনায় আরও ২০ শিশু আহত হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঘটনার পর পর হাসপাতালে এক নারী শিক্ষকের মরদেহও আনা হয়েছে।

এদিকে ক্যাপিটাল সিটি পুলিশের কর্মকর্তা (সিসিপিও) মিয়া সাঈদ বলেছেন, খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক রাজধানীতে ঘটে যাওয়া এ ঘটনায় আহত হয়েছে ৪০ জনের বেশি শিশু।

বেসরকারি এ স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, এ ঘটনায় বহু শিশু ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে।

প্রাদেশিক শিক্ষা সচিব ইনায়েতউল্লাহ ওয়াসিম ‘প্রাইভেট স্কুলস রেগুলেটরি অথরিটির’ ব্যবস্থাপনা পরিচালককে এ ঘটনার বিষয়ে আগামীকালের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শিক্ষা সচিব এ ঘটনায় নিহত শিশু ও শিক্ষকদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

এদিকে স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দিসহ দেশটির সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী