কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। অন্তত পাঁচজন এ সময় আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই সংঘর্ষ হয়।আহতরা হলেন নতুন কমিটির সভাপতি ওমর ফারুক মানিকের অনুসারী শাকিল ও প্রতাপ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান এবং কমিটি থেকে বাদ পড়া তালহা জোবায়ের ও মো. রায়হান। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।গতকাল রবিবার ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হয়। সভাপতি হন ওমর ফারুক মানিক ও সাধারণ সম্...