Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

বাংলা একাডেমিতে সেমিনার সিরিজ

মানিক বন্দ্যোপাধ্যায়, রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:০৫
মানিক বন্দ্যোপাধ্যায়, রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ

আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান। ছবি : আগামীর সময়

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, কবি রফিক আজাদ এবং কবি চন্দ্রাবতী স্মরণে সেমিনার সিরিজ আয়োজন করেছে বাংলা একাডেমি। গতকাল সোমবার একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে হয় এই আয়োজন।

‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে দাম্পত্যজীবনের রূপায়ণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক ড. উপল তালুকদার। আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম।

সভাপ্রধানের দায়িত্ব পালন করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। প্রাবন্ধিক ভীষ্মদেব চৌধুরী বলেছেন, মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের কথাসাহিত্যের কিংবদন্তি নাম। তার গল্প-উপন্যাসে জীবনের গভীর উন্মোচন দেখতে পাওয়া যায়।

‘দাম্পত্যজীবনের রূপায়ণে অভূতপূর্ব নিজস্বতার স্বাক্ষর রেখেছেন তিনি। উচ্চ-মধ্য-নিম্নবিত্ত সব সংসারের নেপথ্যেই শ্রেণিগত যে প্রপঞ্চ কাজ করেছে মানিক-সাহিত্যে; তা টের পাওয়া যায়’, যোগ করেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী।

‘রফিক আজাদের কবিতা : চৈতন্যের কোলাজ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সমালোচক চঞ্চল আশরাফ। আলোচনায় অংশগ্রহণ করেন কবি হিজল জোবায়ের। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

প্রাবন্ধিক মোহাম্মদ আজম বলেছেন, রফিক আজাদের কবিতা বাংলা কবিতার নতুন দিগ্বলয় যেন। তিনি বিদ্রোহ ও প্রেমের রঙে বর্ণিল করেছেন কবিতার ক্যানভাস। সকল মানুষের জন্য সুষম জীবন চেয়েছেন, পরিবেশ-প্রকৃতির সুরক্ষা চেয়েছেন, যুদ্ধের বদলে শান্তি চেয়েছেন।

‘চৈতন্যের গভীরে গিয়ে স্পর্শ করে রফিক আজাদের অভিনতুন উচ্চারণ যেখানে ভাষা-বিষয়-শৈলী সবকিছুরই নতুনতার শর্ত দারুণভাবে উপস্থিত’, বলছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক।

‘চন্দ্রবতীর গীতিকায় রমণীয় স্বৈরিতা আর নারী-অস্তিত্বের শাঁস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী। আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র নির্মাতা এন. রাশেদ চৌধুরী।

সভাপ্রধানের দায়িত্ব পালন করেন গবেষক ও নির্মাতা ড. ইউসুফ হাসান অর্ক। প্রাবন্ধিক বলেছেন, চন্দ্রাবতী আমাদের পথিকৃৎ নারী যিনি সমসাময়িক বৈরিতা উপেক্ষা করে নারীর বৈজয়ন্তী ঘোষণা করেছেন তার কালজয়ী সৃষ্টিতে। তার গীতিকায় উচ্চারিত হয়েছে মানবমঙ্গলের গান। সুন্দর ধরিত্রীর জন্য আকুলতায় ভরপুর তার অক্ষরেরা। চন্দ্রাবতীকে নিয়ে বিস্তৃত গবেষণার অবকাশ রয়েছে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির পরিচালক ও সচিব সমীর কুমার সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক সায়েরা হাবীব ও সহপরিচালক মাহবুবা রহমান।

সংস্কৃতিসাহিত্যকবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ